Sikkim Snowfall: জিরো পয়েন্টে তুষারপাত, আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফেরানোর চেষ্টা
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Sikkim Snowfall: প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত নর্থ সিকিম। লাচুং, লাচেন ও জিরো পয়েন্টে গতকাল বিকেল থেকে টানা তুষারপাত চলছে। রাস্তাজুড়ে পুরু বরফের চাদর জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
নর্থ সিকিম: প্রবল তুষারপাতের জেরে বিপর্যস্ত নর্থ সিকিম। লাচুং, লাচেন ও জিরো পয়েন্টে গতকাল বিকেল থেকে টানা তুষারপাত চলছে। রাস্তাজুড়ে পুরু বরফের চাদর জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে।
আরও পড়ুনঃ শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহের, এলেন ঠাকরে থেকে শিণ্ডে…শরদ পওয়ারের উপস্থিতিতে অজিত পওয়ারকে শেষবিদায়
বেড়াতে গিয়ে বহু পর্যটকের গাড়ি বিভিন্ন জায়গায় আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আজ সকাল থেকেই আটকে পড়া পর্যটকদের নিরাপদে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO), স্থানীয় প্রশাসন ও অভিজ্ঞ গাড়িচালকেরা একযোগে উদ্ধারকাজ চালাচ্ছেন।
advertisement
advertisement
বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূল হলে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 1:56 PM IST








