advertisement

North Dinajpur News: গম চাষে নতুন দিশা খুঁজে পেলেন চাষিরা! অল্প জমিতেই মিলছে প্রচুর লাভ

Last Updated:

সকালের ব্রেকফাস্ট ও কিংবা রাতের ডিনার বেশিরভাগ মানুষের পছন্দ করেন আটা বা ময়দার রুটি-পরোটা

+
গম

গম চাষ

উত্তর দিনাজপুর: সকালের ব্রেকফাস্ট ও কিংবা রাতের ডিনার বেশিরভাগ মানুষের পছন্দ করেন আটা বা ময়দার রুটি-পরোটা। যদিও উত্তর দিনাজপুর জেলায় গমের চাষ খুব বেশী প্রসার লাভ করেনি, তবুও যে পরিমাণ জমিতে গমের চাষ হয়, সেই জমিতে আধুনিক পদ্ধতি মেনে চাষ করলে গমের ফলন বেশি পাওয়া যেতে পারে। হাইব্রিড জাতের গম চাষের ফলন ভাল পাওয়ায় দিন প্রতিদিন কৃষকরা ঝুঁকছেন এই গম চাষে।
ধানের পরই পশ্চিমবঙ্গে যে খাদ্যটির চাহিদা বেশি সেটি হল গম। আবার হাইব্রিড গম চাষে মিলবে প্রচুর ফলন! আর সেই কারণেই হাইব্রিড গম চাষে ঝুঁকছেন উত্তর দিনাজপুর জেলার কৃষকরা। এই হাইব্রিড গম চাষের উপযুক্ত সময় হলেও কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ। কিন্তু কিছু কিছু জাত আছে যেগুলো কিছুটা তাপ সহনশীল, সেগুলো ডিসেম্বর মাসের ১৫-২০ তারিখ পর্যন্ত বোনা যেতে পারে। যে সব এলাকায় ধান কাটতে ও জমি তৈরি করতে দেরী হয় যেসব এলাকায় গমের বীজ বপন করলে ভাল ফলন পাওয়া যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: শরীরের জন্য দারুণ উপকারী! কাচের নয়, এবার সুরার আনন্দ নিন এই মাটির গবলেটে!
উঁচু ও মাঝারি দো-আঁশ মাটি গম চাষের জন্য বেশি উপযোগী৷ একর প্রতি গম বীজের প্রয়োজন হয় ৪৮ কেজি বা বিঘা প্রতি ১৬ কেজি। গমের ফলন শতকরা ১০-১২ ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। গমের ভাল ফলন পাওয়ার জন্য জমি চাষ করার সময়ই প্রতি শতকে ৩০-৪০ কেজি জৈব সার প্রয়োগ করা উচিত। রোগ প্রতিরোধী গমের জাত হিসেবে কাঞ্চন, আতবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ ও গৌরবের চাষ করা হলেও হাইব্রিড জাতের গমের ফলন ভাল হওয়ায় অনেক কৃষক এই গমের প্রতি ঝুঁকছেন।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: গম চাষে নতুন দিশা খুঁজে পেলেন চাষিরা! অল্প জমিতেই মিলছে প্রচুর লাভ
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement