advertisement

North Bengal: মুদির দোকানে কতই বা দেনা! ওদলাবাড়িতে পিটিয়ে খুন, তাজ্জব গোটা এলাকা

Last Updated:

North Bengal: মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় সূর্য প্রধান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওদলাবাড়িতে নৃশংস ঘটনা
ওদলাবাড়িতে নৃশংস ঘটনা
রকি চৌধূরী, ওদলাবাড়ি: মুদি দোকানের দেনা মেটাতে না পারায় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মনজিল ওরাওঁ (১৮)। বুধবার ভোরে তুড়িবাড়ি জুনিয়র হাইস্কুলের সামনে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় সূর্য প্রধান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এদিকে, পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক দেড় বছরের শিশুর। মৃত শিশুর নাম আলিফ মণ্ডল। বুধবার সসালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মোক্তারপুর এলাকায়। ওই ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। জানা গিয়েছে, বাড়ি থেকে সকালবেলায় খেলার উদ্দেশ্য নিয়ে বের হয় ওই শিশু।
advertisement
হাতে একটি বাঁশের টুকরো নিয়ে। তার কিছুক্ষণ পর থেকে খুঁজতে বের হয় তার মা। খুঁজে না পেয়ে এ পাড়া সে পাড়া ঘুরে বেড়ায়। হঠাৎ নজর পড়ে বাড়ির সামনেই একটি পুকুরের দিকে। সকাল বেলায় খেলতে বেরিয়ে হাতে যে বাঁশের টুকরো নিয়ে বেরিয়ে ছিল সেটা ভাসতে দেখে। এক মুহূর্ত দেরি না করে ওই জলে ঝাঁপ দেয় শিশুর মা। সেখান থেকেই উদ্ধার হয় শিশুর নিথর দেহ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: মুদির দোকানে কতই বা দেনা! ওদলাবাড়িতে পিটিয়ে খুন, তাজ্জব গোটা এলাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement