advertisement

North Dinajpur News: নির্মম! পরকীয়ার অভি‌যোগে গৃহবধূর সঙ্গে যা করল এলাকাবাসী...! গুরুতর জখম মহিলা

Last Updated:

North Dinajpur News: গুরুতর জখম নির্যাতিতা মহিলার চিকিৎসা চলছে। তাঁর শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জয় শেঠ জানান, চিকিৎসা চলছে।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ 
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ 
উত্তর দিনাজপুর: পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে মারধরের অভিযোগ। এরপর গৃহবধূর মুখে, গায়ে কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে নির্যাতন করা হয় বলে অভি‌যোগ। এমন ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের এক প্রত্যন্ত গ্রামে।
খবর যায় ওই গৃহবধূর পরিবারের কাছে। পরিবারের সদস্যরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে নির্যাতিতার বাবা-মাকেও খুন করার হুমকি দেয় স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দা এবং এক প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে সাদা কাগজে সই করে গুরুতর জখম মেয়েকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
গুরুতর জখম নির্যাতিতা মহিলার চিকিৎসা চলছে। তাঁর শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জয় শেঠ জানান, চিকিৎসা চলছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: নির্মম! পরকীয়ার অভি‌যোগে গৃহবধূর সঙ্গে যা করল এলাকাবাসী...! গুরুতর জখম মহিলা
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement