Viral food: আফগানি খাবার এবার কোচবিহারের আকর্ষণ! উপচে পড়ছে খাদ্য রসিকদের ভিড়
- Reported by:SARTHAK PANDIT
- Published by:Sayani Rana
Last Updated:
ইতিমধ্যেই কোচবিহারে মুরগীর একটি পদ সকলের মন আকর্ষণ করছে। এই অভিনব পদের নাম ‘আফগানি চিকেন’।
কোচবিহার: খাদ্য রসিক বাঙালি, তবে বাঙালিদের শুধু যে বাংলা খাবারের প্রতি ভালবাসা থাকে তা নয়। নানা ধরনের খাবার চেখে দেখতে তাঁরা ভালবাসেন। দেশ-বিদেশের নানা প্রান্তের খাবারের পদে নিয়ে বিভিন্ন সময়ই মেতে ওঠে বাঙালিরা। তেমনি একটি পদ হল ‘আফগানি চিকেন’। এই পদ মূলত মোগলাই একটি খাবার। বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি খাবার।
কোচবিহারের একটি রেস্তরাঁর এক কর্ণধার তনুজিত গুহ জানান, “এবার মুঘল সময়ের আফগানিস্তানের বিশেষ খাবারের পদ নিয়ে আসা হয়েছে। বহু মানুষের রসনা তৃপ্তি করেছে এই বিশেষ পদ। ইতিমধ্যেই সকলের পছন্দের তালিকায় স্থান পেয়েছে এই আফগানি চিকেন। এক প্লেট আফগানি চিকেন মাত্র ২৪০ টাকা। এক প্লেট দু’জনে ভাগ করে খেতে পারবেন খুব সহজেই। এটি ভাত, ফ্রায়েড রাইস, পোলাও, রুটির পাশাপশি খেতে পারবেন লাচ্ছা পরোটা দিয়েও।” তিনি জানান, এই আফগানি চিকেন বানানো হয় মূলত চিকেনকে মেরিনেট করে। বাটার থেকে শুরু করে তাঁদের বিশেষ কিছু মসলা দেওয়া হয় এতে। তারপর সেটিকে তন্দুর করা হয়। এবং সবশেষে একটি গ্রেভির সঙ্গে মিশিয়ে হালকা গরম করে পরিবেশ করা হয়।
advertisement
advertisement
রেস্তরাঁর আরেক কর্ণধার কৌশিক বর্মন বলেন, “রেস্তরাঁয় সমস্ত খাবার পরিবেশন করা হয় পরিবেশ বান্ধব সুপুরির খোলে। এছাড়া তাঁদের রেস্তরাঁর এই নতুন চিকেনের পদ দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। তবে এটা সাধারণ চিকেনের রেসিপি নয়। এটা হল একেবারে মুঘল সময়ের চিকেন আফগানি। এই চিকেন খেতে যেমনি সুস্বাদু হয়, দেখতেও হয় তেমনি আকর্ষণীয়। বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই খাবারের পদ।”
advertisement
অন্যান্য চিকেনের রেসিপি থেকে মশলাদার ও সুস্বাদু হয় এই চিকেনের পদ। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এই অভিনব পদের স্বাদ নিতে। তাই বলা যেতেই পারে খুব স্বল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেছে চিকেন আফগানি।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2023 1:35 PM IST








