advertisement

Jalpaiguri News: সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে মামলা পরিবারের

Last Updated:

মৃত সদ্যজাতের বাবা এই ঘটনায় দোষী চিকিৎসক এবং নার্সদের শাস্তি চেয়ে মামলা করেছেন

জলপাইগুড়ি: সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে আদালতের দরস্ত হল পরিবার। মৃত সদ্যজাতের বাবা এই নিয়ে জলপাইগুড়ি আদালতে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার ধূপগুড়ির ভেমটিয়া এলাকার এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। তিনি সন্তান প্রসব করার পর সমস্যা দেখা দেয়। কিন্তু সেইসময় কোন‌ও চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি বলে পরিজনদের অভিযোগ। এরপর মা সহ সন্তানকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। শুক্রবার ভোরে সেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।
advertisement
advertisement
মৃত সদ্যজাতের বাবা এই ঘটনায় দোষী চিকিৎসক এবং নার্সদের শাস্তি চেয়ে মামলা করেছেন। প্রথম শুনানির পর বিচারক পুলিশকে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে মামলা পরিবারের
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement