advertisement

Weather Update: সপ্তাহান্তে উত্তরবঙ্গে তুমুল দুর্যোগ! জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা, দোসর বজ্রপাত, আর কতদিন চলবে 'অকাল বর্ষা'?

Last Updated:
Weather Update: শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাত-সহ বৃষ্টি হবে। বইবে দমকা হাওয়া।
1/5
একদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগের শঙ্কা। বঙ্গের আবহাওয়ার দ্বিমুখী আচরণ। শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে পাহাড়ে।

2/5
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাত-সহ বৃষ্টি। বইবে দমকা হাওয়া। কয়েকদিনের ঝড়-বৃষ্টির আবহাওয়ার জেরে উত্তরবঙ্গে কিছুটা নামলো পারদ। সকাল থেকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ভোরের দিকে কুয়াশার দাপট পাহাড়ে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাত-সহ বৃষ্টি হবে। বইবে দমকা হাওয়া। কয়েকদিনের ঝড়-বৃষ্টির আবহাওয়ার জেরে উত্তরবঙ্গে কিছুটা নামেছে পারদ। সকাল থেকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ভোরের দিকে কুয়াশার দাপট পাহাড়ে।
advertisement
3/5
শিলিগুড়ির আকাশ সকাল থেকে মেঘে ঢাকা। আজও ভিজতে পারে শহর। সকালের দিকে খানিকটা ঠান্ডার অনুভূতি। তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও মেঘলা আকাশ। হিমেল পরশ। তাপমাত্রা ১০ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়েও আকাশের মুখ ভার। কুয়াশার আড়ালে পাহাড়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি।

4/5
জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। জলপাইগুড়িতে গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০২ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।

5/5
আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরেও মেঘলা আকাশ। সূর্যের দেখা নেই। আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুর, গঙ্গারামপুর এবং বালুরঘাটেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।