West Bengal Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যজুড়ে বৃষ্টির স্পেল চলবে। দক্ষিণবঙ্গে আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। দিনের বেশিরভাগ পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া। আজ, শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
advertisement
ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে দক্ষিণেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে কম-বেশি দুর্যোগ চলবে, জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।
advertisement
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টির স্পেল। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলাতে। কলকাতাতেও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে।
advertisement
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। সোমবার ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
কলকাতায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ল। আগামী ২৪ ঘণ্টায় আরও একটু বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। আজ, শনিবার মূলত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় বাড়ছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফিল লাইক টেম্পারেচার অনেকটা বাড়বে। রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে।






