Diamond Harbour: ডায়মন্ড হারবার পৌরসভার ঘরে ঘরে অম্রুত প্রকল্পের জল, সাংসদ অভিষেকের উদ্যোগে শুরু হল ১৭৮ কোটি টাকার জল সরবরাহ প্রকল্প

Last Updated:

Diamond Harbour News: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অম্রুত প্রকল্পের জল এবার পৌঁছবে ডায়মন্ড হারবারের ঘরে ঘরে। গোটা প্রকল্পের জন্য খরচ হবে ১৭৮ কোটি টাকা।

ডায়মন্ড হারবার পুরসভাতেও এবার পৌঁছবে অম্রুত প্রকল্পের জল
ডায়মন্ড হারবার পুরসভাতেও এবার পৌঁছবে অম্রুত প্রকল্পের জল
দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার, নবাব মল্লিক: ডায়মন্ড হারবার পুরসভাতেও এবার পৌঁছবে অম্রুত প্রকল্পের জল। ইনটেক জেটির সাহায্যে বজবজের ডোঙারিয়া থেকে জল তুলে ফলতা পাম্পিং স্টেশনে পাঠানো হবে। সেখান থেকে ডায়মন্ড হারবারের নাইয়াপাড়ার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল এনে পরিশ্রুত করা হবে। গোটা প্রকল্পের খরচ ১৭৮ কোটি টাকা।
জল সংরক্ষণে জন্য ১ এবং ৫ নম্বর ওয়ার্ডে আরও দু’টি ওভারহেড ট্যাংক তৈরি করা হবে। তিনটি ট্যাংক আগে থেকেই রয়েছে এই পুর এলাকায়। ডায়মন্ড হারবারের নদী থেকে এতদিন পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে সরবরাহ করা হয়েছে পুরসভায়।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া জিনিস দিয়েই নতুন আবিষ্কার! অষ্টম পাস দর্জি বানালেন ইঞ্জিন চালিত স্কেটিং, গড়গড় করে ছুটছে, তাজ্জব সকলে
এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পুরসভায় পৌঁছবে অম্রুত প্রকল্পের জল। ডোঙারিয়া থেকে যে জল আসবে তা প্রথম পর্যায়ে ৮ হাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই যাতে এই লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, সেই অনুসারে কাজ করতে বলা হয়েছে।
advertisement
advertisement
পুরসভা এলাকায় যত প্লাস্টিকের পাইপ বসানো রয়েছে, সব পরিবর্তন করে লোহার পাইপ লাগানো হবে।
আরও পড়ুনঃ বিদেশের ধাঁচে বহরমপুরে স্ট্রিট লাইব্রেরি! ফ্রিতে যতক্ষণ খুশি পড়ুন বই, মোবাইলমুখী সমাজকে বইমুখো করতে ব্যতিক্রমী প্রয়াস
এই প্রকল্প নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস জানিয়েছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে এই প্রকল্পটি চালু হচ্ছে। প্রথম ধাপে প্রায় আট হাজার বাড়িতে জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডায়মন্ড হারবারের পাশে দিয়ে বইছে হুগলি নদী। কিন্তু এই নদীর কুলপি এবং ডায়মন্ড হারবারের দিকের অংশের জলে লবনাক্ততা ভাব বেশি। বর্তমানে এখান থেকেই জল পরিশ্রুত করে তা সরবরাহ করা হয়। তবে ডোঙারিয়ায় অম্রুত প্রকল্পের জল আসলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন সকলেই। দ্রুত এই জল ডায়মন্ড হারবার পুরসভার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Diamond Harbour: ডায়মন্ড হারবার পৌরসভার ঘরে ঘরে অম্রুত প্রকল্পের জল, সাংসদ অভিষেকের উদ্যোগে শুরু হল ১৭৮ কোটি টাকার জল সরবরাহ প্রকল্প