Siliguri News: নামেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেট! এখন যা চলে জানলে দুঃখ পাবেন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসছে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট।
শিলিগুড়ি: এক সময় শীত পড়লেই দার্জিলিং ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে উলের পোশাকের সম্ভার নিয়ে সমতলে নেমে আসতেন ভুটিয়া সম্প্রদায়ের লোকজন। বছরের পর বছর ধরে এই ছিল রীতি। ভুটিয়াদের পসরা নিয়েই গড়ে উঠেছিল শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। তবে সময়ের সঙ্গে পুরনো ছবিটা দ্রুত বদলাচ্ছে। আগে মূলত দার্জিলিং এলাকার ভুটিয়া সম্প্রদায়ের লোক এখানে এসে বাজার বসাতেন। তাদের সঙ্গে থাকত হাতে বোনা উলের জামাকাপড়। তবে সে সব এখন অতীত। বাজার ছেয়েছে রেডিমেড শীতের পোশাকে। ভুটিয়াদের জায়গা নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাই। তবুও কিন্তু ভুটিয়া বাজার টিকে আছে শিলিগুড়িতে।
অনলাইন শপিং-এর জমানায় শীতের কাপড় কিনতে আজও ভরসা ভুটিয়া মার্কেট। দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসছে শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। গোটা শীতকাল জুড়ে এই বাজার বসে। আগামী মার্চ মাস পর্যন্ত থাকবে তাদের এই পসরা। শীত মানেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেট। অনলাইনের জমানায় যেখানে অর্ডার করলেই জিনিস পাওয়া যায়। সেখানে শীত বস্ত্র সকলে সামনে দেখেই কিনতে চায়। ধীরে ধীরে বাজার জমতে শুরু করেছে ভুটিয়া মার্কেটে। হরেন মুখার্জি রোডের এই বাজার শিলিগুড়ির বাসিন্দাদের অত্যন্ত প্রিয়।
advertisement
advertisement
শিলিগুড়ি সুভাষপল্লীর বাসিন্দা শম্পা পাল চৌধুরী বলেন, “শীত মানেই আমাদের কাছে ভুটিয়া মার্কেট প্রতিবছরই শীতে নতুন নতুন শীত বস্ত্র কেনা হয়। আর এই ভুটিয়া মার্কেটে আজ থেকে বহুদিন ধীরে আসছি। লোকেদের ব্যবহার যেমন ভাল তেমনি জিনিস দেখে কেনা যায় সেই জন্যই এখানে শীত বস্ত্র কিনতে বরাবর ছুটে আসি।” ১৯৯৪ সাল থেকে ভুটিয়া মার্কেটে বাজার করে আসছেন শিলিগুড়ির মৈত্রী ঘোষ তিনি বলেন, “ভুটিয়া মার্কেটে আগের মত আত্মিকতাটা নেই। আগে বেশির ভাগ উলের কাপড় নিয়ে আসত। এখানে কিছু অর্ডার দিলে তারা বানিয়ে দিতে। তবে সেসব এখন আর কিছুই নেই।” স্থানীয় বিক্রেতা রতন সাহার কথায়, আগের মত ভুটিয়ারা এখন এই মার্কেটে আসে না। স্থানীয় তথা সব জায়গা থেকেই বিক্রেতারা এখানে আসেন এবং সবাই মিলে আমরা মার্কেটটা পরিচালনা করা হয়।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2024 5:53 PM IST










