Siliguri News: ঘর খুলতেই মেঝেতে মেয়ের দেহ, বিছানায় জামাইয়ের! পাশে পড়ে পোড়া কাঠকয়লা, কিন্তু কেন?
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: মেয়ের দেহ পড়ে রয়েছে মেঝেতে। মুখে রক্তমাখা। জামাইয়ের দেহ বিছানাতেই। ঘরের মধ্যে দুটি কড়াইয়ে পোড়া কাঠ কয়লা।
#শিলিগুড়ি: বেডরুম থেকে স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার! শিলিগুড়ির ১৮ নং ওয়ার্ডের সুভাষপল্লির ঘটনায় চাঞ্চল্য শহরে। সকাল ১১টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় মায়ের। ডাকাডাকি করেও মেলেনি সাড়া। প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙতেই দেখেন জোড়া মৃতদেহ।
মেয়ের দেহ পড়ে রয়েছে মেঝেতে। মুখে রক্তমাখা। জামাইয়ের দেহ বিছানাতেই। ঘরের মধ্যে দুটি কড়াইয়ে পোড়া কাঠ কয়লা। মৃতদের নাম দেবলীনা সরকার এবং উজ্জ্বল সিনহা। ২০১৩ সালে বিয়ে হয়েছিল। খুন না আত্মহত্যা? ধন্দে পুলিশ ও প্রতিবেশীরা।
advertisement
advertisement
এলাকাবাসীরা বলছেন, স্বামী-স্ত্রীর খুব মিল ছিল। দু'জনেই বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। গতকাল রাতেও মাংস রান্না করে শাশুড়িকে খাইয়েছেন জামাই। খবর পেয়ে পৌঁছন স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্যে মেডিক্যালে পাঠানো হচ্ছে। কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশও।
Location :
First Published :
Nov 30, 2022 1:04 PM IST








