Black Leopard || জঙ্গল দখলের লড়াই! দার্জিলিংয়ে চিতাবাঘের মর্মান্তিক পরিণতি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Black Leopard || বন দফতরের এক আধিকারিক জানান, দুই বন্যপ্রাণীর লড়াইয়েই জখম হয় ব্ল্যাক লেপার্ডটি। মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।
জঙ্গলে এলাকা দখল নিয়ে লড়াই! দার্জিলিংয়ের ধোত্রে মৃত্যু হল এক কালো চিতাবাঘের। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ব্ল্যাক লেপার্ডটিকে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে। সূত্রের খবর, ব্ল্যাক লেপার্ডের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা ছিল গুলির ক্ষত। তবে বন দফতরের এক আধিকারিক জানান, দুই বন্যপ্রাণীর লড়াইয়েই জখম হয় ব্ল্যাক লেপার্ডটি। মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে।
অন্যদিকে এর ঠিক আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় এক বাইক আরোহীর উপরে ঝাঁপিয়ে পড়ল একটি চিতাবাঘ৷ চলন্ত বাইকের উপরে চিতা বাঘের এ ভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ডুয়ার্সে বিরল৷ চিতাবাঘের আক্রমণে টাল সামলাতে না পেরে বাইক নিয়ে পড়ে যান ওই ব্যক্তি৷ যার ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি৷ চিতাবাঘটি অবশ্য এর পরেই চা বাগানের ভিতরে গা ঢাকা দেয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের সাফারি পার্ক মাতাচ্ছে শেরা, শিবা, তেজল ও তারা! চার খুদেতে মজে পর্যটকরা
ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙা চা বাগানে এই ঘটনা ঘটে৷ জখম ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি ওই বাগানেরই বাসিন্দা। জানা গিয়েছে, জখম ব্যক্তি অন্য এক ব্যক্তির বাইকে চেপে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন। চিতাবাঘ তাঁর উপরে ঝাপিয়ে পড়ে।
advertisement
চিতাবাঘ আক্রমণ করতেই চিৎকার করে সাহায্য চান মধ্যবয়সি ওই ব্যক্তি৷ স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ বন দপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যুৎ সরকার ফোনে জানান , ‘জখম ব্যক্তির চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত বন দপ্তরের পক্ষ থেকেই করা হচ্ছে।' তবে এ দিনের ঘটনায় নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে চা বাগানের শ্রমিক এবং কর্মচারীদের মধ্যে৷ ২০২০-তে লকডাউনের সময়েও দার্জিলিং পাহাড়ে দেখা মিলেছিল ব্ল্যাক লেপার্ডের।
advertisement
Location :
First Published :
Jul 10, 2022 5:03 PM IST











