advertisement

Sweet: বাইরে লম্বা লাইন, ৩ টাকার মিষ্টি কিনতে সকলেই ছুটছেন এই দোকানে, রইল ঠিকানা

Last Updated:

Sweet: সাইজে ছোট হলেও দাম মাত্র ৩ টাকা, গুলাবজামুন তাই কেনার হিড়িক সাধারণ মানুষের মধ্যে...

+
গুলাবজামুন

গুলাবজামুন

মালদহ: মিষ্টি প্রেমীদের জন্য সুখবর! মাত্র তিন টাকায় মিলছে গুলাবজামুন। স্বাদে কোনও ফারাক নেই। বরং বাজারের দামি গুলাবজামুনের থেকে এই মিষ্টি বেশ ভাল। কারণ দাম কম তাই চাহিদা বেশি। প্রতিদিন টাটকা তৈরি করতে হয় বিক্রেতাকে। শুধুমাত্র পিস হিসাবেই নয়, মালদহের এই গুলাবজামুন কেজি দরেও বিক্রি হয়। দীর্ঘদিন ধরেই কেজি দরে বিক্রি হয়। এক সময় কেজি দরেই বেশি বিক্রি হত। তবে সময়ের সঙ্গে কিছুটা হলেও দাম বৃদ্ধি পেয়েছে। তাই সাধারণ মানুষ এখন পিস হিসাবেও কিনছেন। এখানে এক পিস গুলাবজামুনের দাম ৩ টাকা। আবার কেজি দরে নিলে ২০০ টাকা কেজি।
কোথায় পাবেন এই গুলাবজামুন?
পুরাতন মালদহের বিভিন্ন মেলায় পাওয়া যায় এই গুলাবজামুন। পুরাতন মালদহে চলছে চারু শেঠের ঐতিহ্যবাহী কাঠের মেলা। এই মেলায় কাঠের আসবাবপত্রের পাশাপাশি ব্যাপক চাহিদা ৩ টাকা পিসের গুলাবজামুন। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ মেলায় এসে কিনে খাচ্ছেন আবার বাড়ি নিয়ে যাচ্ছেন। ক্রেতা মনিরুল শেখ বলেন, এখানে অনেক দাম কম। তাই মেলায় এসে গুলাবজামুন খায়। সাধারণ বাজারে অনেক দাম বেশি।ছানা দিয়েই তৈরি হয় গুলাবজামুন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শুঁটকি খান? বাংলাদেশের জনপ্রিয় আচারি শুঁটকিতে বাজিমাত করছে এই রেস্তোরাঁ, রইল ঠিকানা…
তবে মেলায় বিক্রি গুলাবজামুনের সাইজ ছোট। সাধারণ বাজারে যেগুলো বিক্রি হয় সাইজ তুলনায় অনেক বড়। তাই কোথাও আট টাকা, আবার কোথাও ১০ বা ১৫ টাকা পিস হিসাবে বিক্রি হয়। দাম বেশি তাই অনেকেই খেতে পারেন না। কিন্তু পুরাতন মালদহের মেলায় বিক্রি হওয়া গোলাব জামুন দাম কম। সাইজে ছোট হলেও কিনে খেতে পারেন সাধারণ মানুষ। তাই মেলাতেই মানুষ ভিড় করছেন গোলাব জামুন খাওয়ার জন্য। বিক্রেতা রঞ্জিত সাহা বলেন, এক পিসের দাম তিন টাকা। আবার ২০০ টাকা দরেও বিক্রি হয়। সাইজে ছোট তাই পিস হিসাবে দাম কম নিই। আমরা বিভিন্ন মেলায় দোকান করি।
advertisement
শুধুমাত্র এই কাঠের মেলায় নয়, পুরাতন মালদের অন্যান্য মেলাতেও ব্যাপক চাহিদা সারা বছর থাকে। কাঠের মেলায় এ বছর পাঁচ থেকে ছয়টি মিষ্টির দোকান বসেছে। প্রত্যেক দোকানেই ছোট সাইজের গুলাবজামুন কেনার হিরিক সাধারণের মধ্যে।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sweet: বাইরে লম্বা লাইন, ৩ টাকার মিষ্টি কিনতে সকলেই ছুটছেন এই দোকানে, রইল ঠিকানা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement