advertisement

Bangla News: ভনভন করছে মাছি, ঝোপের পাশে ওটা কী? ক্রান্তির জঙ্গলে ভয়ানক কাণ্ড!

Last Updated:

তার পরেই শোরগোল পড়ে যায়। (Bangla News)

Bangla News
Bangla News
#জলপাইগুড়ি: জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ডুয়ার্সের ক্রান্তি এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার সন্ধেয়। ওই এলাকায় সন্ধেয় বনকর্মীরা টহল দিতে গিয়ে দেহ পড়ে থাকতে দেখেন। তার পরেই শোরগোল পড়ে যায়। (Bangla News)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহ। ক্রান্তি ব্লকের আপালচাদ রেঞ্জের জঙ্গলের ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় ওঁরাও। তাঁর বাড়ি ক্রান্তি ব্লকের কৈলাশপুর চা বাগানে।
আরও পড়ুন: কিলি পলের উপর ভয়ঙ্কর হামলা, রক্তাক্ত তারকার হাতে-পায়ে পড়ল ৫টি সেলাই!
জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ ওই ব্যক্তির দেহ পরে থাকতে দেখেন বনকর্মীরা। খবর দেওয়া হয় প্রান্তিক ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ক্রান্তি রেঞ্জের বনকর্মীরা ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি পাঠানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আম কিনে ঠকেছেন? জানুন কীভাবে ভালো আম চিনবেন
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কাঠ কুড়োতে গিয়ে হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি। হাতির হামলায় তাঁর মৃত্যু ঘটেছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
শেখ রকি চৌধুরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: ভনভন করছে মাছি, ঝোপের পাশে ওটা কী? ক্রান্তির জঙ্গলে ভয়ানক কাণ্ড!
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement