advertisement

Indian Railways Holi Special Trains: দিঘার টিকিট পাচ্ছেন না, হোলিতে স্পেশাল ট্রেন, শুধু এই রুটেই নয়, ভারতীয় রেলের বড় তোফা ভ্রমণার্থীদের জন্য

Last Updated:
Indian Railways Holi Special Trains: দিঘা থেকে চেন্নাই, হোলিতে ঘুরে দেখুন পছন্দের জায়গায়, রইল ট্রেনের তালিকা
1/6
পুজোর পর এবার হোলি উৎসবকে ঘিরেও বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেল। হোলির সময় অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একাধিক বিশেষ ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
পুজোর পর এবার হোলি উৎসবকে ঘিরেও বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেল। হোলির সময় অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে একাধিক বিশেষ ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে রেল কর্তৃপক্ষ।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
দক্ষিণ পূর্ব রেলের ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ছাড়বে একাধিক দূরপাল্লার ট্রেন। সমুদ্রগামী ট্রেনও চলবে নির্দিষ্ট দিনে। মার্চ মাস জুড়ে বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে বলে জানান হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
দক্ষিণ পূর্ব রেলের ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে ছাড়বে একাধিক দূরপাল্লার ট্রেন। সমুদ্রগামী ট্রেনও চলবে নির্দিষ্ট দিনে। মার্চ মাস জুড়ে বিভিন্ন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে বলে জানান হয়েছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/6
রেল সূত্রে খবর, শালিমার, সাঁতরাগাছি, দিঘা, পুরী, আজমের, ইয়েলাহাঙ্কা, এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাতিয়া ও দুর্গ রুটে ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার মেয়াদ বাড়ান হয়েছে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
রেল সূত্রে খবর, শালিমার, সাঁতরাগাছি, দিঘা, পুরী, আজমের, ইয়েলাহাঙ্কা, এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাতিয়া ও দুর্গ রুটে ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার মেয়াদ বাড়ান হয়েছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/6
হাতিয়া–দুর্গ স্পেশাল (০৮১৮৫) ও দুর্গ–হাতিয়া স্পেশাল (০৮১৮৬) ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। আপ লাইনে মঙ্গলবার ও বৃহস্পতিবার এবং ডাউন লাইনে বুধবার ও শুক্রবার এই ট্রেন চলাচল করবে। এছাড়া শালিমার–ভঞ্জপুর (০৮০০৭), ভঞ্জপুর–শালিমার (০৮০০৮), ভঞ্জপুর–পুরী (০৮০১১), পুরী–ভঞ্জপুর (০৮০১২), শালিমার–পুরী (০২৮৩৯) ও পুরী–শালিমার (০২৮৪০) স্পেশাল ট্রেনও নির্দিষ্ট দিনে চলবে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
হাতিয়া–দুর্গ স্পেশাল (০৮১৮৫) ও দুর্গ–হাতিয়া স্পেশাল (০৮১৮৬) ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। আপ লাইনে মঙ্গলবার ও বৃহস্পতিবার এবং ডাউন লাইনে বুধবার ও শুক্রবার এই ট্রেন চলাচল করবে। এছাড়া শালিমার–ভঞ্জপুর (০৮০০৭), ভঞ্জপুর–শালিমার (০৮০০৮), ভঞ্জপুর–পুরী (০৮০১১), পুরী–ভঞ্জপুর (০৮০১২), শালিমার–পুরী (০২৮৩৯) ও পুরী–শালিমার (০২৮৪০) স্পেশাল ট্রেনও নির্দিষ্ট দিনে চলবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/6
সমুদ্রগামী যাত্রীদের জন্য সাঁতরাগাছি–দিঘা (০২৮৪৭, ০২৮৯৭) এবং দিঘা–সাঁতরাগাছি (০২৮৪৮, ০২৮৯৮) স্পেশাল ট্রেন চালান হবে। দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা (০২৮৬৩) ও ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি (০২৮৬৪) ট্রেনও চলবে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
সমুদ্রগামী যাত্রীদের জন্য সাঁতরাগাছি–দিঘা (০২৮৪৭, ০২৮৯৭) এবং দিঘা–সাঁতরাগাছি (০২৮৪৮, ০২৮৯৮) স্পেশাল ট্রেন চালান হবে। দূরপাল্লার যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা (০২৮৬৩) ও ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি (০২৮৬৪) ট্রেনও চলবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/6
এছাড়াও শালিমার–এমজিআর চেন্নাই সেন্ট্রাল (০২৮৪১), এমজিআর চেন্নাই সেন্ট্রাল–শালিমার (০২৮৪২), সাঁতরাগাছি–আজমের (০৮৬১১) এবং আজমের–সাঁতরাগাছি (০৮৬১২) স্পেশাল ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে। মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট দিন অনুযায়ী এই ট্রেনগুলি চলবে। যাত্রীদের আগেভাগে টিকিট সংরক্ষণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
এছাড়াও শালিমার–এমজিআর চেন্নাই সেন্ট্রাল (০২৮৪১), এমজিআর চেন্নাই সেন্ট্রাল–শালিমার (০২৮৪২), সাঁতরাগাছি–আজমের (০৮৬১১) এবং আজমের–সাঁতরাগাছি (০৮৬১২) স্পেশাল ট্রেন পরিষেবা অব্যাহত থাকবে। মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট দিন অনুযায়ী এই ট্রেনগুলি চলবে। যাত্রীদের আগেভাগে টিকিট সংরক্ষণের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement