Accident: খেলার ছলে মর্মান্তিক পরিণতি! মাটি চাপা পড়ে মৃত্যু কিশোরের! এলাকায় হাহাকার
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Salmali Das
Last Updated:
Accident: মাটি চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। এদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার মৌসম এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত স্কুল পড়ুয়ার নাম নবদ্বীপ সরকার।
দক্ষিণ দিনাজপুর: মাটি চাপা পড়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। এদিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার মৌসম এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত স্কুল পড়ুয়ার নাম নবদ্বীপ সরকার। এরপরেই শোকের ছায়া মৃতের পরিবার-সহ এলাকাজুড়ে।
আরও পড়ুনঃ সইফকে ছুরিকাঘাতের ঘটনায় নয়া মোড়, অভিযুক্তের সঙ্গে ফ্ল্যাট থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, কী বলছে পুলিশ?
মৃত কিশোরের পরিবার সূত্রে খবর, এদিন সকালে ওই স্কুল পড়ুয়া বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে এসেছিল। সেই সময় খেলার ছলে বাচ্চাটি ওই গর্তে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে যায়। ঘটনার প্রায় ১০ মিনিট ধরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় কিশোরকে। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
এরপরেই তড়িঘড়ি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই এই ঘটনার পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 15, 2025 2:29 PM IST










