advertisement

North 24 Parganas News: কারখানার বর্জ্য মিশছে নদীর জলে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য!

Last Updated:

কারখানা থেকে নির্গত ধোঁয়া, ছাই ও রাসায়নিক জলে নষ্ট হচ্ছে সীমান্তবর্তী গ্রামের বাস্তুতন্ত্র! ক্ষতি হচ্ছে ফসলের। নদীর মাছে লেগেছে মড়ক, বিপাকে মৎস্যজীবী ও চাষীরা। এমনকি ধোঁয়া ও ছাই এ বাড়ছে চোখের সংক্রমণ, রাসায়নিক জলে বাড়ছে চর্মরোগ।

+
কারখানা

কারখানা থেকে নির্গত বর্জ্য

#উত্তর ২৪ পরগনা : কারখানা থেকে নির্গত ধোঁয়া, ছাই ও রাসায়নিক জলে নষ্ট হচ্ছে সীমান্তবর্তী গ্রামের বাস্তুতন্ত্র! ক্ষতি হচ্ছে ফসলের। নদীর মাছে লেগেছে মড়ক, বিপাকে মৎস্যজীবী ও চাষীরা। এমনকি ধোঁয়া ও ছাই এ বাড়ছে চোখের সংক্রমণ, রাসায়নিক জলে বাড়ছে চর্মরোগ। বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুর পুবেরপাড়ায় একটি কারখানাকে ঘিরে গ্রামবাসীদের মধ‍্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই কারখানায় রাইস ব্র‍্যান অয়েল তৈরি হয়। ওই ফ‍্যাক্টরি থেকে বহুদিন ধরে তেল উৎপাদনের সময় চিমনি থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়াও কারখানা চলাকালীন পোড়া ছাই বাতাসে উড়ে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে। যার জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, বহুদিন ধরে ওই ফ‍্যাক্টরির চিমনি থেকে নির্গত ধোঁয়া ও ছাই উড়ে শিশু থেকে শুরু করে বয়স্ক সমস্ত ব‍্যক্তির নিঃশ্বাস-প্রশ্বাসের সমস‍্যা সৃষ্টি হচ্ছে। এমনকি ওই বিষাক্ত ধোয়া চোখে ঢুকে চোখেও সংক্রমনে সৃষ্টি হচ্ছে। অসহ্য এই জ্বালা সহ্য করতে না পেরে স্থানীয় বাসিন্দারা অনেকেই তাদের বাস্তুভিটে ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়াও পরিবেশ দূষণের মাত্রা বাড়ার কারণে কৃষিপ্রধান ওই অঞ্চলের প্রচুর ফসলেরও ক্ষতি হচ্ছে। এলাকার বিভিন্ন সব্জি ও ধানের ফলন কমে গিয়েছে বলেও দাবি।
advertisement
আরও পড়ুনঃ শহরের রাস্তা থেকে হারিয়ে যেতে বসেছে আভিজাত্যের প্রতীক পায়ে টানা রিক্সা!
এছাড়াও ওই ফ্যাক্টরির মাটির তলা থেকে একটি নিকাশী পাইপের মাধ্যমে উৎপাদিত বর্জ্য ইছামতি নদীর সঙ্গে সংযোগকারী শরৎ খালে ফেলা হচ্ছে। ফলে সেই খালের জলে দূষণের মাত্রা বাড়ছে। ওই খালের থেকে মাছ ধরে স্থানীয় অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাসায়নিক বর্জ্য খালের জলে পরার ফলে মাছের মড়ক লেগেছে। ফলে জীবিকা নিয়ে সংকটে পড়েছে বেশ কিছু মৎস্যজীবী। এই খালের জলে স্নান করার ফলে অনেকের চর্মরোগও দেখা দিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সংস্কারের প্রয়োজনে এক মাস বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাবি, এই দূষণের ফলে জলে বায়ো অক্সিজেন ডিমান্ডের মাত্রা বাড়ছে ফলে জলে থাকার সমস্ত মাছ সহ জীব জন্তু মারা যাচ্ছে। ফলে ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হলেও, কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সরকার বলেন, বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। আগে মানুষ তারপরই কারখানা। যদিও কারখানা কর্তৃপক্ষ জানায় তারা সমস্ত অনুমতি নিয়েই এই কাজে নেমেছে। গ্রামবাসীরা দাবি করছেন অবিলম্বে এই কারখানা বন্ধ করার। যাতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে এলাকার।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কারখানার বর্জ্য মিশছে নদীর জলে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement