advertisement

Durga Puja 2023: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?

Last Updated:

পরস্পর আলাপচারিতার ক্ষেত্রে আমরা একে অপরের মনের গভীরে যাওয়ার চেষ্টা করে থাকি। বোঝার চেষ্টা করে থাকি অপরের চিন্তা ভাবনা, ভাল-মন্দ। আর সেই আলাপচারিতাকেই এবছর দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।

উত্তর ২৪ পরগনা: পরস্পর আলাপচারিতার ক্ষেত্রে আমরা একে অপরের মনের গভীরে যাওয়ার চেষ্টা করে থাকি। বোঝার চেষ্টা করে থাকি অপরের চিন্তা ভাবনা, ভাল-মন্দ। আর সেই আলাপচারিতাকেই এবছর দুর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরছে দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।
৬৩ তম বর্ষে এবছর পুজো উদ্যোক্তাদের ভাবনা-চিন্তায় উঠে এসেছে থিম ‘আলাপন’। বর্তমানে সকলেই খুব ব্যস্ত। কারুর জন্য কারুর সময় নেই, এমনকী নিজের জন্যও তেমনভাবে অবকাশ পায় না সকলে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে ভাবা, সকলের সঙ্গে মিশে যাওয়ার উপলব্ধি, পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের কথাও তুলে ধরা হবে এই বিশেষ থিমের মধ্য দিয়ে।
advertisement
advertisement
মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য, আর তাই  তুলে ধরা হবে এই থিমে। গোটা প্যান্ডেল হচ্ছে আয়রন স্ট্রাকচার দিয়ে। বর্তমানে প্যান্ডেলেই তৈরি হচ্ছে প্রতিমা। বিশেষত্ব হিসেবে প্রতিমার এক দিকে চারটি হাত ও একদিকে থাকছে ৬টি হাত। প্রতিমা শিল্পী সৈকত বসু ধীরে ধীরে ফুটিয়ে তুলছেন দেবীর সেই বিশেষ রূপকে।
advertisement
প্যান্ডেল দেখতে আসা মানুষজন ভেতরে প্রবেশ করলেই যেন এক অন্য জগতে পৌঁছে যাবেন, আধ্যাত্মিক একটি অনুভূতিও মিলবে মন্ডপে বলে দাবি উদ্যোক্তাদের। আর সেই অনুভূতিতেই নিজেকে একেবারে অন্য ভাবে খুঁজে পাবেন সকলে। এখন দিনরাত এক করে চলছে এই মন্ডপ সাজিয়ে তোলার কাজ। গোটা থিমের দায়িত্বে রয়েছেন শিল্পী দেবাশীষ বারুই।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement