advertisement

Durga Puja 2023: কুমোরটুলি এবার হুগলিতে! আজব কাণ্ড! কলকাতা-জেলা মিলেমিশে একাকার এবারের পুজোয়

Last Updated:

হুগলির মনসাতলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো এই বছর ৫০-এ পা দিয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে তাঁরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন মৃৎ শিল্পীদের। সেই নিয়েই তাদের এই বছরের পুজোর থিম 'পটুয়া পাড়ার পাঁচালী'।

+
title=

হুগলি: হুগলির মনসাতলা সর্বজনীন দুর্গোৎসবের পুজো এই বছর ৫০-এ পা দিয়েছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে তাঁরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন মৃৎ শিল্পীদের। সেই নিয়েই তাদের এই বছরের পুজোর থিম ‘পটুয়া পাড়ার পাঁচালী’। মণ্ডপ শয্যায় ফুটে উঠবে মৃৎশিল্পীদের জীবন।
পুজোর আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে মনসাতলা সর্বজনীননে। তাঁদের এবছরের পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। মণ্ডপের মধ্যে প্রবেশ করার সময় যেকোনও পটুয়া পাড়ায় যে ধরণের দৃশ্য চোখে পড়ে তাই দেখতে পাওয়া যাবে। বলা যেতে পারে একটুকরো কুমোরটুলি। মৃৎশিল্পীদের গোটা জীবনই তুলে ধরা হবে বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: জমিয়ে কেনাকাটা থেকে খাওয়া-দাওয়া সবই এক ছাদের নীচে! সঙ্গে থাকবে আরও নানা চমক
এই বিষয়ে পুজোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও এ বছরের থিমের নির্মাতা তপন কুমার বল্লভ বলেন, স্নানযাত্রার দিন থেকেই তাদের মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছিল। এখনও বেশ কিছু কাজ বাকি, তবে মহালয়ার আগেই সব কাজ শেষ হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। গোটা মণ্ডপ জুড়ে পটুয়াদের জীবন জীবিকা তাকেই তুলে ধরা হচ্ছে। মন্ডপ জুড়ে থাকবে মাটি, আলো ও রঙের এক মেল বন্ধন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2023: কুমোরটুলি এবার হুগলিতে! আজব কাণ্ড! কলকাতা-জেলা মিলেমিশে একাকার এবারের পুজোয়
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement