advertisement

North 24 Parganas News: সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া

Last Updated:

অনন্ত হিন্দু ভূমি নামে একটি সংগঠনের উদ্যোগে এই সহস্র কন্ঠে গীতা পাঠ আয়োজিত হয়। গুরু গম্ভীর সুউচ্চ কন্ঠে গীতার শ্লোকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

+
title=

উত্তর ২৪ পরগনা: পণ্ডিতরা বলেন গীতায় রয়েছে মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। তাই গীতা পাঠ করলে নাকি মোক্ষ লাভ হয়। সেই পুণ্যার্জনের আশায় হাবড়ায় সহস্র কন্ঠে পাঠ করা হল গীতা।
উত্তর ২৪ পরগনার হাবড়ার এই গীতা পাঠ শুনতে ভিড় করলেন দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষ। এই অনুষ্ঠান উপলক্ষে হাবড়ার মনসাবাড়ি এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। সাজিয়ে তোলা হয় গোটা এলাকা। উপস্থিত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্ডিত ও পুরোহিতরা। বহু মহিলা লাল পেড়ে সাদা শাড়ি পড়ে গীতা পাঠ শুনতে আসেন।
advertisement
advertisement
অনন্ত হিন্দু ভূমি নামে একটি সংগঠনের উদ্যোগে এই সহস্র কন্ঠে গীতা পাঠ আয়োজিত হয়। গুরু গম্ভীর সুউচ্চ কন্ঠে গীতার শ্লোকে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন‌ও এই গীতা পাঠ শুনে থমকে দাঁড়িয়ে পড়েন। সনাতন ধর্মের জাগরণ ঘটাতে এই উদ্যোগ বলেই জানান আয়োজকরা। অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সভাপতি রঞ্জিত মুখার্জী বলেন, সমাজের অগ্রগতির জন্যে প্রতিটি মানুষের গীতা অধ্যায়ন করা প্রয়োজন। অনন্ত হিন্দু ভূমি-র সম্পাদক তপন আচার্য্য জানান, সকালে দেহতত্ত্ব গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন রকম মাঙ্গলিক ক্রিয়া কর্মের পরে শুরু হয় হোম যজ্ঞ। এরপর হয় গীতা পাঠ।
advertisement
গীতা পাঠের পর উপস্থিত ভক্তবৃন্দের জন্য আয়োজন ছিল মহা প্রসাদ। দূর দূরান্ত থেকে আসা মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন। আগামী দিনে এই ধরনের আরও নানা অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে বলে সংঘের তরফ থেকে জানানো হয়।
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সহস্র কন্ঠে গীতা পাঠ, গুরুগম্ভীর শ্লোকে মুখরিত হাবড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement