advertisement

North 24 Parganas News: সরকারি প্রকল্প পৌঁছে দিতে সুন্দরবনের জঙ্গল ঘেরা গ্রামে বিডিও

Last Updated:

সামশেরনগর গ্রামের ৭০ টি পরিবারের ৩৫০ বাসিন্দার কাছে সরকারি পরিষেবার সুবিধে পৌঁছে দিলেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি।

+
title=

উত্তর ২৪ পরগনা: সরকারি প্রকল্পের পরিষেবা সুন্দরবনের আদিবাসীদের দুয়ারে পৌঁছে দিতে গভীর জঙ্গলে ঘেরা গ্রামে পৌঁছলেন বিডিও। হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েতের চার নম্বর সামশেরনগর গ্রাম। একদিকে সুন্দরবনের জঙ্গল অন্যদিকে কুঁকড়েখালি ও রায়মঙ্গল নদীর পাড়‌। সেই গ্রামেই ৭০টি আদিবাসী পরিবারের বসবাস। এই প্রান্তিক গ্রামের মানুষের জীবিকা বলতে নদীতে কাঁকড়া ও মাছ ধরা। এছাড়াও কেউ কেউ জঙ্গলে গিয়ে কাঠ ও মধু সংগ্রহ করে কোনরকমে টিকে থাকার লড়াই চালিয়ে যান।
সামশেরনগর গ্রামের ৭০ টি পরিবারের ৩৫০ বাসিন্দার কাছে সরকারি পরিষেবার সুবিধে পৌঁছে দিলেন হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, মৎস্যজীবীদের পরিচয়পত্র, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার মত বিভিন্ন প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। কারণ তাঁদের কারোর সরকারি নথিপত্রে নাম আবার কারোর ঠিকানা ভুল ছিল। আবার কেউ সরকারি ফর্ম ফিলাপ করতে পারেননি লেখাপড়া না জানার কারণে।
advertisement
advertisement
এই পরিস্থিতি বদলাতেই বিডিও নিজে সরকারি আধিকারিকদের নিয়ে ঐ আদিবাসী গ্রামে পৌঁছে যান। প্রত্যেকটি পরিবারে গিয়ে তাঁদের নাম ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করেন। তাঁরা যাতে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধে ঠিকঠাক সময়ে পান তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সরকারি প্রকল্প পৌঁছে দিতে সুন্দরবনের জঙ্গল ঘেরা গ্রামে বিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement