advertisement

North 24 Parganas News: ৭২টি চুরি যাওয়া মোবাইল পাচার হচ্ছিল বাংলাদেশে! রুখে দিল পুলিশ

Last Updated:

পুজোর আগে আবারো বড়োসড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। গোপালনগর থানার পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল চোরাপাচার চক্রের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার ৭২টি মোবাইল ফোন সহ ৫৭১০ বাংলাদেশি টাকা।

উদ্ধার হওয়া মোবাইল
উদ্ধার হওয়া মোবাইল
#উত্তর ২৪ পরগনা : পুজোর আগে আবারো বড়োসড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। গোপালনগর থানার পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল চোরাপাচার চক্রের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার ৭২টি মোবাইল ফোন সহ ৫৭১০ বাংলাদেশি টাকা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার রেল কলোনি এলাকায়। বনগাঁ জেলার পুলিশ সুপার জয়িতা বসু জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, গোপালনগর থানার ১৬ নম্বর গেট এলাকা থেকে আনোয়ার হোসেন (বাংলাদেশি) এবং ইমরান মন্ডল নামে দুই যুবককে আটক করে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর।
অভিযুক্ত আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে পাসপোর্টে সহ দিন কয়েক আগে ভারতে আসে। পুলিশের দাবি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা। সুত্রের খবর, ধৃত ইমরান মন্ডলের মেহেরপুর এলাকায় মোবাইলের দোকান আছে। বনগাঁ এলাকার বিভিন্ন জায়গা থেকে এই ইমরান মন্ডল চোরাই মোবাইল সংগ্রহ করত।
advertisement
advertisement
পুলিশের অনুমান এই ইমরান বাংলাদেশের আনোয়ার হোসেনের সহযোগিতায় চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করত। ধৃত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপালনগর থানার পুলিশ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তুললে, বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ভারত থেকে চুরি যাওয়া বিভিন্ন মোবাইল এভাবেই টাকার বিনিময় পাচার করে দেওয়া হতো।
advertisement
আরও পড়ুনঃ তেল নিষ্কাশনে সমস্যা! অশোকনগরে বন্ধ খনিজ তেল উত্তোলনের কাজ
পুলিশ সে ক্ষেত্রে এই চক্রের সঙ্গে কারা কারা তদন্ত তা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করছে। উদ্ধার হওয়া মোবাইল গুলি ফিরিয়ে দেওয়া যায় কি না পুজোর আগে, সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ৭২টি চুরি যাওয়া মোবাইল পাচার হচ্ছিল বাংলাদেশে! রুখে দিল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement