advertisement

আম থেকে ছড়াতে পারে নিপা ভাইরাস, সতর্ক করছেন চিকিত্সকরা

Last Updated:

চিকিত্সকরা জানাচ্ছেন, আম, লিচু, সফেদা ও খেজুর এই বাদুরদের প্রিয় ।

#কলকাতা: নিপা ভাইরাসের প্রকোপে এর মধ্যেই কেরলে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১০ । নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে । চিকিত্সকরা আশ্বাস দিলেও সতর্ক থাকতে বলেছেন ফল বা অপরিশোধিত জল থেকে ।
নিপা ভাইরাসের মূল বাহক শুয়োর হলেও ফল খাওয়া বাদুর থেকেও ছড়াতে পারে নিপা ভাইরাসের জীবাণু বলে জানাচ্ছেন ত্রিশূরের হর্টিকালচার কলেজের ডিন জর্জ টমাস ।
advertisement
ঠিক কোন ধরনের ফলে বাসা বাঁধতে পারে এই জীবাণু? চিকিত্সকরা জানাচ্ছেন, আম, লিচু, সফেদা ও খেজুর এই বাদুরদের প্রিয় । কারণ এইসব ফলের খোসা পাতলা হয় । সাবধান থাকতে তাই আধখাওয়া বা কাটা ফল খেতে বারণ করছেন তাঁরা ।
advertisement
গরমের কোনও ফলই কি খাওয়া যাবে না? চিকিত্সকরা জানাচ্ছেন, নিশ্চিন্তে খেতে পারেন কাঁঠাল । খোসা মোটা হওয়ার কারণে এই ফলে হানা দেয় না বাদুর । তবে যেকোনও ফল বা সব্জি খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আম থেকে ছড়াতে পারে নিপা ভাইরাস, সতর্ক করছেন চিকিত্সকরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement