Weather Alert: ভয় দেখাচ্ছে...১০০০ কিলোমিটার দীর্ঘ ঘূর্ণাবর্ত! তৈরি হয়েছে বিরল সরল রৈখিক বৃষ্টি রেখা...ভারত-পাকিস্তানে তুমুল দুর্যোগের আশঙ্কা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Weather Alert: ভারতের উত্তর পশ্চিমে তিন দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এক নিম্নচাপ বলয়। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে বৃষ্টি, তুষারপাত
নয়াদিল্লি: এক অদ্ভুত ঘটনা ঘটছে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের জুড়ে৷ এই ভয়াবহ পরিবর্তন আর কিছুদিনের মধ্যেই তুমুল ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনকি, শিলাবৃষ্টি ঘটাতে চলেছে এই ভূ-খণ্ডে৷ তুমুল দুর্যোগের কবলে পড়তে চলেছে ভারত-পাকিস্তান৷ আফগানিস্তান, পাকিস্তান থেকে শুরু করে ভারত ভূখণ্ডের গভীর পর্যন্ত তৈরি হয়েছে বিশাল এক নিম্নচাপ বলয়৷ রীতিমতো ভয় দেখাচ্ছে প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ ঘূর্ণাবর্ত৷ প্রলয় কি আসন্ন?
মার্চ মাসে সাধারণ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে৷ কিন্তু, আদতে দেখা যাচ্ছে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্ট৷ এটা কি প্রকৃতিগত ভাবে সাধারণ ঘটনা? নাকি এই দুর্যোগের জন্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে?
সাধারণত, পশ্চিমি ঝঞ্ঝা হল ভূমধ্যসাগরীয় নিম্নচাপ থেকে উৎপন্ন হওয়া বহিঃক্রান্তীয় ঘূর্ণিঝড়৷ যা উত্তর-পূর্ব প্রান্তে শীতকালে সবচেয়ে বেশি হয়৷ যার জেরে তুষারপাত ও শৈত্যপ্রবাহের মতো ঘটনা ঘটে৷
advertisement
advertisement
ঠিক কী ঘটনা ঘটছে ভারতের উত্তর-পশ্চিম প্রান্তে? আবহবিদেরা জানাচ্ছেন, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত৷ তৈরি হয়েছে বিরল স্ট্রেইট রেইন ব্য়ান্ড (সরল রৈখিক বৃষ্টি রেখা) সেই ঘূর্ণাবর্ত ভারতের উত্তর-পশ্চিম দিক থেকে ভারতে ঢুকছে৷ যার জেরে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কমছে, হিমালয়ের পাদদেশীয় এলাকায় তৈরি হচ্ছে প্রবল ঝড়বৃষ্টির আবহ৷ সেকারণেই বেশ কয়েকদিন ধরে ভিজছে উত্তরবঙ্গ এবং সিকিম। দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবারই একটানা তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ছাঙ্গু। বন্ধ যান চলাচল।
advertisement
উত্তর পাকিস্তানের উপরে থাকা সক্রিয় এই পশ্চিমি ঝঞ্ঝা বলয় উত্তর-পশ্চিম ভারত জুড়ে ব্যাপক বজ্রঝড়, দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৮০ কিমি), বিচ্ছিন্ন শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত ঘটাচ্ছে। এর ফলে ইতিমধ্যে উপ-হিমালয় অঞ্চলের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও তামিলনাড়ুতে ভারী বর্ষণ এবং একাধিক রাজ্যে শিলাবৃষ্টি হয়েছে।
advertisement
বর্তমান পশ্চিমা ঝঞ্ঝাটির জেরে মধ্য ও ঊর্ধ্ব পশ্চিমা বায়ুস্তরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এই নিম্নচাপটি উত্তর মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, হরিয়ানা, উত্তর-পূর্ব অসম, উপকূলীয় অন্ধ্র এবং অভ্যন্তরীণ তামিলনাড়ু-কেরলের উপর একাধিক নিম্ন-ক্রান্তীয় ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়ায় রয়েছে।
advertisement
আগামী ২২ মার্চ থেকে একটি নতুন ও দুর্বল পশ্চিমা নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Mar 20, 2026 4:23 PM IST











