advertisement

Mysterious Death: গলায় লাগানো ফাঁস, মাঠ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার মগরাহাটে, রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা

Last Updated:

Mysterious Death: ১৭ তারিখ সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান তাপস এবং সেদিন রাতে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ি ফিরলেও একইদিন সন্ধ্যায় আবার বেরিয়ে যান এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান , শ্বাস রোধ করে ওই যুবককে খুন করা হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ।

তড়িদাহত হয়ে মৃত্যু
তড়িদাহত হয়ে মৃত্যু
আনিশ উদ্দিন মোল্লা, মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মাঠের মাঝখান থেকে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে ওই ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তাপস মণ্ডল(৩১) । তিনি মগরাহাট থানার গরুহাটা মোড় এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে ভরত ঘোষের মোড় এলাকায় একটি টমেটো বাগানের পাশের মাঠে, মন্দির সংলগ্ন স্থানে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে মগরাহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
advertisement
আরও পড়ুন-হাতে মাত্র ৫ দিন…! মেষ রাশিতে শুক্রের গোচর, চরম দুঃসময় শুরু ৩ রাশির, দুর্নাম-স্বাস্থ্যহানির বিরাট ঝুঁকি
মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় , গত ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তাপস মণ্ডল। এই নিয়ে তার পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, তিনি আসামে ইলেকট্রিকের কাজ করতেন এবং সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন-টলিউডেও আস্থা রাখল বিজেপি! হিরণ, রূপা, পাপিয়া…, একের পর এক হেভিওয়েট কেন্দ্রে BJP-র প্রার্থী
পরিবারের দাবি, ১৭ তারিখ সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান তাপস এবং সেদিন রাতে আর ফেরেননি। পরদিন সকালে বাড়ি ফিরলেও একইদিন সন্ধ্যায় আবার বেরিয়ে যান এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান , শ্বাস রোধ করে ওই যুবককে খুন করা হয়েছে তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে । পাশাপাশি, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কি কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
Mysterious Death: গলায় লাগানো ফাঁস, মাঠ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার মগরাহাটে, রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা
Next Article
advertisement
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা?
টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী...! তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর, কী বলছেন এই তৃণমূল নেতা?
  • টানা তিনবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী!

  • তবুও প্রার্থী তালিকায় 'ঠাঁই' হল না তাঁর...

  • কী বলছেন মালদহের এই তৃণমূল নেতা...?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement