advertisement

যত তাড়াতাড়ি সম্ভব ককপিটে ফিরতে চাই, চিকিৎসকদের কাছে আর্জি অভিনন্দনের

Last Updated:
#নয়াদিল্লি: শত্রুঘাঁটি থেকে দেশে ফিরেছেন সদ্য। এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসাধীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। দু'দিন ধরেই চলছে তাঁর মেডিক্যাল পরীক্ষা। দিল্লি সেনা হাসপাতাল সূত্রে খবর, অভিনন্দনের মেরুদণ্ড ও পাঁজরে রয়েছে আঘাতের চিহ্ন ৷ চিকিৎসকদের অনুমান মিগ থেকে ঝাঁপ দেওয়ার পরই আঘাত লাগে অভিনন্দনের ৷
চিকিৎসকদের মতে এখনই যুদ্ধবিমান চালাতে পারবেন না অভিনন্দন কিন্তু বায়ুসেনা সূত্রের খবর খুব শীঘ্রই বিমানের ককপিটে ফিরতে চান কমান্ডার। সিনিয়র বায়ুসেনা অফিসারদের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যে তিনি আবারও যুদ্ধবিমান চালাতে চান ।
ভারতের সামরিক ইতিহাসে অভিনন্দন হলেন প্রথম পাইলট যিনি F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছেন ।
advertisement
এই মুহূর্তে সেনা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণের অধীনে রয়েছেন তিনি ও সিনিয়র অফিসরদের মতে সবরকমের চেষ্টা করা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি আবারও নিজের কাজে ফিরে যেতে পারেন তিনি ।
advertisement
গতকালই তিনি জানিয়েছিলেন পাকিস্তানে শারীরিকভাবে না হলেও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন । প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ও এয়ার চিফ মার্শাল বিএস ধন্নোর সঙ্গে সাক্ষাতে এই কথা জানিয়েছিলেন তিনি । তবে সবকিছুর মধ্যেই এই আর্জি জানিয়ে আরও একবার নিজের দৃঢ় মনোভাবের পরিচয় দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যত তাড়াতাড়ি সম্ভব ককপিটে ফিরতে চাই, চিকিৎসকদের কাছে আর্জি অভিনন্দনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement