advertisement

ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা ! কাশ্মীরের সোনমার্গে পর্যটকদের রিসর্টের উপর আছড়ে পড়ল তুষারধস ! দেখুন ভিডিও

Last Updated:

Massive Avalanche Hits Resort In Jammu And Kashmir's Sonamarg: সিসিটিভি ফুটেজে মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিটে জম্মু ও কাশ্মীরের সোনমার্গের একটি রিসর্টের উপর তুষারঝড় আছড়ে পড়ার ছবি ধরা পড়েছে।

ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা ! (CCTV Footage)
ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা ! (CCTV Footage)
শ্রীনগর: ভূস্বর্গ সত্যিই যেন ভয়ঙ্কর। বছরের এই সময়টা প্রকৃতির রুদ্রমূর্তি দেখছে জম্মু ও কাশ্মীর। কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্র সোনমার্গে একটি রিসর্টকে তছনছ করে দিল ভয়ঙ্কর তুষারধস। মঙ্গলবার রাত ১০টা ১২ মিনিটে সেখানকার একটি রিসর্টের উপর তুষারঝড় আছড়ে পড়ার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রিসর্টের উপর দিয়ে বরফের স্রোত এগিয়ে যাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বরফ ঢেকে ফেলছে আশপাশের বাড়ি এবং রাস্তা। অবশ্য সেই সময় সেখানে কোনও মানুষকে রাস্তায় দেখা যায়নি। রাতে এই ঘটনাটি ঘটায় অনেক বড় বিপদই এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে এই তুষারধস । এলাকার CCTV ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ানক ছবি। মনে হচ্ছে, পাহাড় থেকে ভেঙে নেমে আসা বরফের বিরাট চাঁই। মুহূর্তের মধ্যেই তা অনেকগুলো বাড়িঘর তছনছ করে দেয়। ভিডিও সামনে আসার পর স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
লাগাতার ভারী তুষারপাতের কারণে পাহাড়ের উপর জমে থাকা বরফের বিরাট চাঁই ভেঙে হঠাৎ করে নিচে নেমে আসে। সোনমার্গ প্রায় ২,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত । তুষার ধসে এখানে যদিও যে বাড়িগুলোর ক্ষতি হয়েছে, সেগুলো হয় খালিই ছিল অথবা প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কতামূলকভাবে খালি করে দেওয়া হয়েছিল, যার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের কারণে কাশ্মীরে রাস্তাঘাট অধিকাংশই বন্ধ। বিদ্যুৎ সরবরাহও অনেকাংশে বিপর্যস্ত। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক NH-44 বরফ জমার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভূস্বর্গে ভয়ঙ্কর ঘটনা ! কাশ্মীরের সোনমার্গে পর্যটকদের রিসর্টের উপর আছড়ে পড়ল তুষারধস ! দেখুন ভিডিও
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement