advertisement

CPIM Pratik ur Rahman: ভোটে তৃণমূলের প্রার্থী হবেন সিপিএমের প্রতীক উর? শুরু তুমুল জল্পনা, মুখ খুললেন সৃজন

Last Updated:

প্রতীক উর রহমানের দল ছাড়ার খবরে সিপিএমের অন্দরেও রীতিমতো ঝড় উঠেছে৷

প্রতীক উরের দল ছাড়া নিয়ে কী বললেন সৃজন?
প্রতীক উরের দল ছাড়া নিয়ে কী বললেন সৃজন?
আগামী বিধানসভা নির্বাচনে না কি তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক হতে পারে প্রতীক উর রহমানের নাম৷ এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি এবং সিপিএমের রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সদস্য প্রতীক উর রহমান সিপিএম ছেড়ে শাসক দল তৃণমূলেই যোগ দিচ্ছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা৷ এমন কি, বিধানসভা নির্বাচনে শাসক দলের টিকিটে তাঁর প্রার্থী হওয়া নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে৷
সোমবার প্রতীক উর রহমানের সিপিএম ছাড়ার খবর প্রকাশ্যে আসে৷ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে লেখা প্রতীক উরের চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ভোটের মুখে প্রতীক উরের মতো তরুণ মুখের দল ছাড়ার খবরে ফের একবার বঙ্গ সিপিএমের অন্দরে বৃদ্ধতন্ত্রের পুরনো বিতর্ক মাথাচাড়া দিয়েছে৷ দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছ৷
advertisement
প্রতীক উরের বিষয়ে এখনও সিপিএমের প্রবীণ নেতারা প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাইছেন না৷ মহম্মদ সেলিমের মতো অধিকাংশ সিনিয়র নেতাই প্রতীক উরের ইস্তফাকে দলের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷ যদিও প্রতীক উরের বিষয় নিয়ে মুখ খুললেন দলের আর এক তরুণ মুখ সৃজন ভট্টাচার্য৷
advertisement
সমাজমাধ্যম এবং রাজনৈতিক মহলে যে খবরই ছড়াক না কেন প্রতীক উরের সিপিএম ত্যাগের খবরকে এখনই মানতে নারাজ সৃজন৷ তাঁর পাল্টা যুক্তি, প্রতীক উর প্রতীক উর সম্পর্কে কেন জল্পনা তৈরি হচ্ছে জানি না৷ কারণ প্রতীক উর নিজে প্রকাশ্যে এসে দল ছাড়া নিয়ে অথবা দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে কোনও কথা বলেনি৷ ও দলের অভ্যন্তরে কোনও কথা বলে থাকলে সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হবে৷ ফলে প্রতীক উরকে নিয়ে জল্পনটাই আমি স্বীকার করতে পারছি না বা মান্যতা দিতে পারছি না৷
advertisement
প্রতীক উরের তৃণমূলে যোগ এবং প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনায় নারাজ সৃজন৷ একই সঙ্গে অবশ্য তাঁরও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে চর্চা শুরু হয়েছে৷ প্রতীক উরের কথায়, যাঁরা এসব বলছেন, আসনও বেছে দিচ্ছেন, তাঁরা ভাল বলতে পারবেন৷ আমার এ নিয়ে কোনও বাড়তি কথা বলার অভিপ্রায় নেই৷ আমি একটা লাইনেই বলেছি, যাঁরা এসব রটাচ্ছেন তাঁরা হয় নির্বোধ নয় শয়তান
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Pratik ur Rahman: ভোটে তৃণমূলের প্রার্থী হবেন সিপিএমের প্রতীক উর? শুরু তুমুল জল্পনা, মুখ খুললেন সৃজন
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement