প্রয়োজন নেই দামি রুম ফ্রেশনারের, বারান্দায় এই সব সুগন্ধি ফুলের গাছ বসিয়ে নিলেই ঘর জুড়ে ছড়িয়ে পড়বে স্বর্গীয় অনুভূতি !
- Reported by:BENGALI NEWS18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Night Fragrant Plants: তবে গরমের দিনে হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে বাগান বা ছোট বারান্দায় অনায়াসে বসানো যেতে পারে সুগন্ধি ফুলের গাছ।
বাড়িতে বাগান করতে সকলেই পছন্দ করেন। তবে আজকাল ফ্ল্যাট কিংবা বাড়িতে জায়গার অভাবে প্রাণ ভরে বাগান করাও যায় না। তবে ফ্ল্যাট বা বাড়ির একফালি বারান্দা হোক কিংবা ছাদ হোক, তাতেই এক টুকরো বাগান অনেকেই করছেন। কেউ কেউ আবার ঘরের ভিতরের সাজসজ্জায় সবুজের ছোঁয়া রাখতে পছন্দ করেন। তবে গরমের দিনে হাঁসফাঁস করা গরম থেকে মুক্তি পেতে বাগান বা ছোট বারান্দায় অনায়াসে বসানো যেতে পারে সুগন্ধি ফুলের গাছ। এতে ঘরের পরিবেশ তো সতেজ থাকবেই। এর পাশাপাশি সন্ধ্যা নামলেই ফুল ফুটে চারপাশে ছড়িয়ে যাবে সুমিষ্ট গন্ধ। ফলে ঘরের গুমোট ভাব কাটাতে আর প্রয়োজন হবে না দামি রুম ফ্রেশনার বা স্প্রে-র।
advertisement
হাসনুহানা: মিষ্টি এবং তীব্র সুবাসের জন্যই পরিচিত হাসনুহানা ফুল। মূলত রাতেই ফোটে এই ফুল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এই ফুল ফুটতে থাকে আর বাতাসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। রাতের দিকে এর তীব্র মিষ্টি গন্ধে ভরে ওঠে বাতাস। হাসনুহানা গাছ হালকা রোদ পছন্দ করে এবং এতে অতিরিক্ত জল দেওয়ারও প্রয়োজন হয় না। মাটি সামান্য আর্দ্র রাখলেই যথেষ্ট। আর প্রতি মাসে জৈব সার দিলে গাছের স্বাস্থ্য ভাল হয়।
advertisement
বেল ফুল: গরম পড়তে না পড়তেই কুঁড়িতে ভরে উঠেছে বেল ফুলের গাছ। সন্ধ্যা নামলেই ফুটতে শুরু করে ছোট্ট থোকা থোকা সাদা ফুল। আর বেল ফুলের গন্ধ ভীষণই হালকা আর মিষ্টি। যা চারপাশে একটা প্রশান্তি ছড়িয়ে দেয়। ছোট বারান্দা বা ছাদ বাগানে অনায়াসে বসানো যেতে পারে বেল ফুলের গাছ। খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না। স্বল্প যত্নেই ফুলে ফুলে ছেয়ে যাবে গাছ।
advertisement
advertisement
জুঁই: রাতের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে জুঁই ফুল। গাছ জুড়ে ফুটে থাকা ছোট্ট ছোট্ট সাদা জুঁই ফুলের গন্ধ যেন বাগানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে।। এই গাছ সহজেই টবে জন্মায় এবং খুব বেশি জায়গাও নেয় না। তবে জুঁই ফুল গাছ এমন জায়গায় বসানো উচিত, যেখানে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছতে পারে। সময়ে সময়ে অল্প অল্প করে ছেঁটে দিলে এই গাছের স্বাস্থ্য ভাল থাকে এবং আরও বেশি ডাল-পাতা তৈরি হয়।
advertisement







