advertisement

Mohammad Shami : 'ওকে কেন দলে ফেরানো হবে না'? অনেকদিন পর বাংলার ক্রিকেটারের জন্য গলা ফাটালেন সৌরভ, সরাসরি প্রতিবাদ!

Last Updated:

Sourav Ganguly : মহম্মদ শামিকে কেন আর ভারতীয় দলে ফেরানো হচ্ছে না, প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

News18
News18
কলকাতা : তাঁর নাম এখন আর মনে পড়ে না নির্বাচকদের – কিন্তু নিজের হাতে যেটা রয়েছে সেটা হল পারফরম্যান্স৷ আর সেটাই বারবার করে দেখাচ্ছেন মহম্মদ শামি৷ রনজিতে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে ফেললেন শামি৷  রনজির সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলা ২৬ রানের যে লিড পেয়েছিল তার কৃতিত্ব মহম্মদ শামিরই৷
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৮/৯০ এই পরিসংখ্যান রাখলেন প্রথম ইনিংসে৷ কল্যাণীতে আয়োজিত রনজি সেমিফাইনালে এই দারুণ বোলিং করেন শামি৷ ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন শামি৷ এরপর নেন মোট ৮ উইকেট৷ এত কিছুর পরও শামিকে হয়তো ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না! আর তা নিয়েই প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
মহম্মদ শামির মতো ক্রিকেটার জাতীয় দলের বাইরে। রনজি ট্রফির সেমিফাইনালে এক ইনিংসে ৮ উইকেট নেন বাংলার পেসার। আরও একবার সামির পাশে দাঁড়ালেন সৌরভ। ঈশান কিষাণ দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে এসেছেন। শামি পারফর্ম করার পরও ব্রাত্য। নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মহারাজ।
advertisement
আরও পড়ুন- ভারতের কাছে হারলেই পাকিস্তানিরা কেন টিভি ভাঙে? পাকিস্তানে সত্যিই কি টিভি খুব সস্তা?
টি-২০ বিশ্বকাপ নিয়েও কথা বললেন সৌরভ। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে ভারত অন্যতম শক্তিশালী দল। চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত রসদই মজুত আছে টিমে। সবেমাত্র একটা পূর্ণ সদস্যের বিরুদ্ধে খেলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফর্ম করেছে। সুপার এইট থেকে আসল লড়াই শুরু। ২০ ওভারের ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হবে আগে থেকে বলা মুশকিল বলে জানান তিনি। ৫ ওভারে খেলা ঘুরে যেতে পারে। ভারত ছাড়া দঃ আফ্রিকাও খুব ভাল দল বলে মনে করেন সৌরভ। এছাড়া শ্রীলঙ্কা খুব ভাল ক্রিকেট খেলছে বলেও জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডকেও বেশ ভাল লেগেছে সৌরভের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammad Shami : 'ওকে কেন দলে ফেরানো হবে না'? অনেকদিন পর বাংলার ক্রিকেটারের জন্য গলা ফাটালেন সৌরভ, সরাসরি প্রতিবাদ!
Next Article
advertisement
ঠিক যেন সিনেমার গল্প ! কেরলে ভিনধর্মের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে কুম্ভমেলার সেই ভাইরাল সুন্দরী কন্যা মোনালিসা
ঠিক যেন সিনেমার গল্প ! কেরলে ভিনধর্মের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে কুম্ভমেলার সেই ভাইরাল সুন্দরী কন্যা মোনালিসা
  • কেরলে ভিনধর্মের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে কুম্ভমেলার সেই ভাইরাল সুন্দরী কন্

  • মোনালিসা ভোঁসলের বিয়ের ছবি

  • মুসলিম প্রেমিককে বিয়ে করলেন মোনালিসা ভোঁসলে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement