advertisement

Murshidabad News: বিধানসভা নির্বাচনের আগে অধীর গড়ে শক্তিবৃদ্ধি! তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রাক্তন বিধায়ক

Last Updated:
Murshidabad news: দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে 'ঘর ওয়াপসি' হল মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আবু সুফিয়ান সরকারের। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন।
1/6
মুর্শিদাবাদ: দীর্ঘ প্রায় ২৫ বছর পর কংগ্রেস দলে 'ঘর ওয়াপসি' হল মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আবু সুফিয়ান সরকারের। ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন। যদিও পরবর্তীকালে আবু সুফিয়ান, তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা আইএনটিটিইউসি-র সভাপতি পদে দীর্ঘদিন আসীন ছিলেন।

2/6
কয়েক'শ কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মঙ্গলবার বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের একবার কংগ্রেসে যোগ দিলেন বর্ষীয়ান এই নেতা। কংগ্রেসের দাবি আবু সুফিয়ানের 'ঘর ওয়াপসি' হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে ভগবানগোলা বিধানসভা এলাকায় কংগ্রেস দল আরও শক্তিশালী হল।

3/6
যদিও আবু সুফিয়ান তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ফিরে যাওয়ায় তৃণমূল দল হাঁফ ছেড়ে বেঁচেছে বলে জানিয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার। তৃণমূল বিধায়ক বলেন,
যদিও আবু সুফিয়ান তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের ফিরে যাওয়ায় তৃণমূল দল হাঁফ ছেড়ে বেঁচেছে বলে জানিয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার। তৃণমূল বিধায়ক বলেন,"২০২১ -এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আবু সুফিয়ান দলের হয়ে ভোট করেননি এমনকী ২০২৪- এর ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও তিনি দল বিরোধী কাজ করেছিলেন।"
advertisement
4/6
অন্যদিকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়ে আবু সুফিয়ান বলেন,
অন্যদিকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়ে আবু সুফিয়ান বলেন," গত ১৫ বছর আমি মন দিয়ে তৃণমূল কংগ্রেস করেছি। কিন্তু গত পাঁচ বছর ধরে দল আমার সঙ্গে ভালো আচরণ করেনি। ব্লক সভাপতিরা আমাকে প্রাপ্য মর্যাদা দিতেন না। দলের মধ্যে বিভিন্ন দুর্নীতি এবং টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। এই কারণেই দল আমাকে বসিয়ে দেয়। তাই আমি তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিয়েছি।"
advertisement
5/6
প্রাক্তন কংগ্রেস বিধায়ককে ফের কংগ্রেসে যোগদান করিয়ে অধীর চৌধুরী বলেন,
প্রাক্তন কংগ্রেস বিধায়ককে ফের কংগ্রেসে যোগদান করিয়ে অধীর চৌধুরী বলেন," এখন যাদেরকে তৃণমূল নেতা হিসেবে দেখেন তাঁরা কিছু পাওয়ার আশায় একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিল। কিন্তু তৃণমূল দলে দুর্নীতির কারণে তাঁদের এখন মোহভঙ্গ হয়েছে।"
advertisement
6/6
আধীর আরও দাবি করেন,
আধীর আরও দাবি করেন," বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের নব উত্থান হচ্ছে। মানুষ নতুন করে কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছে। তৃণমূল দল করতে পুলিশ লাগে, বিরিয়ানির প্যাকেট দিতে হয়। আমাদের দলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন। আমরা আবু সুফিয়ানকে আমাদের দলের স্বাগত জানাচ্ছি।"
advertisement
advertisement
advertisement