Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হওয়ার পর আজই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷
এ দিন ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের বিশেষ দূত হিসেবে উপস্থিত ছিলেন ওম বিড়লা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দনও জানান তিনি৷
একই সঙ্গে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ওম বিড়লা আশ্বস্ত করে বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার লক্ষ্যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বাংলাদেশকে সবরকম ভাবে সহযোগিতায় তৈরি ভারত৷ তারেক রহমান যাতে নিজের সুবিধা মতো ভারত সফরে আসতে পারেন, সেই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও তুলে দেন ওম বিড়লা৷ পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন ওম বিড়লা৷ প্রধানমন্ত্রী মোদির পাঠানো চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথাও জানান লোকসভার অধ্যক্ষ৷
advertisement
advertisement
তিনি আরও লেখেন, ‘ভারতবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং একই সঙ্গে পুনরায় আশ্বস্ত করেছি যে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ৷’
তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা ভূটানের প্রধানমন্ত্রী, মলদ্বীপের প্রেসিডেন্টদের সঙ্গেও কথা হয় ওম বিড়লার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 10:07 PM IST








