advertisement

'আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি'...! তারেককে অভিনন্দন জানিয়ে মোদির চিঠি, ভারত সফরে আমন্ত্রণ

Last Updated:

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদির। বাংলাদেশে নতুন সরকারের শপথের পর চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-সংযোগ-প্রযুক্তি ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদির
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদির
বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি লেখেন, “বাংলাদেশে সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং আপনাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, সংযোগব্যবস্থা, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যপরিষেবা, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। মোদি লেখেন, “আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি।” একইসঙ্গে তিনি ড. জুবাইদা রহমান ও কন্যা জায়মাকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং জানান, ভারতে তাঁদের জন্য আন্তরিক অভ্যর্থনা অপেক্ষা করছে।
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাঁর সঙ্গে মোট ৫০ জন মন্ত্রী শপথ নেন, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ২০২৪ সালের রক্তক্ষয়ী গণআন্দোলনের পর এই প্রথম বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করল।
advertisement
প্রচলিত রীতির বাইরে গিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায়, খোলা আকাশের নীচে। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এই অনুষ্ঠান হয়ে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
advertisement
এর আগে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাংসদরা তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত করেন। ৬০ বছর বয়সি তারেক রহমান ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেন বিএনপিকে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে পায় ২০৯টি আসন এবং জোট হিসেবে পায় ২১২টি আসন। জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের এনসিপিও উল্লেখযোগ্য গুরুত্ব পায়। যদিও শপথের আগেই বিএনপির সঙ্গে জামাতের মতপার্থক্যের খবর সামনে আসে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামি লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।
advertisement
২০২৪ সালের গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী প্রশাসন গত ১৮ মাস দেশ পরিচালনা করে। প্রায় ১৭ কোটি জনসংখ্যার দেশে এই নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
১৭ বছর ব্রিটেনে নির্বাসিত থাকার পর গত ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ৩৫ বছর পর বাংলাদেশে কোনও পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখছি'...! তারেককে অভিনন্দন জানিয়ে মোদির চিঠি, ভারত সফরে আমন্ত্রণ
Next Article
advertisement
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে পুলিশের জালে স্বামী
  • হরিয়ানায় তরুণী ব্যাঙ্ক কর্মী খুনের ঘটনায় নয়া মোড়৷

  • স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী৷

  • স্ত্রীকে খুন করে ডাকাতির গল্প ফেঁদেছিল অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement