advertisement

হরিশ রাওয়াতকে বিজয়বর্গীর আক্রমণ

Last Updated:

উত্তরাখন্ডে সরকারের অস্থিত্ব সংকটের মধ্যেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী কংগ্রেস সরকার ভেঙে বিজেপি সরকার গঠনের হুঁশিয়ারি দিলেন ৷ সোমবারই বিজেপির দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন হরিশ রাওয়াত ৷

#নয়াদিল্লি: উত্তরাখন্ডে সরকারের অস্থিত্ব সংকটের মধ্যেই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী কংগ্রেস সরকার ভেঙে বিজেপি সরকার গঠনের হুঁশিয়ারি দিলেন ৷ সোমবারই বিজেপির দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন হরিশ রাওয়াত ৷
উত্তরাখন্ডে কংগ্রেস বিজেপির এই দড়ি টানাটানির মধ্যেই সরকার ভেঙে নতুন সরকার গড়ার হুঁশিয়ারি দিলেন কৈলাশ বিজয়বর্গী ৷ একই সঙ্গে রবিবার রাহুল গা্ধির তোলা অভিযোগকেও তাঁর বক্তব্যের মাধ্যমে খন্ডন করলেন তিনি ৷ এদিন তিনি বলেন, ‘উত্তরাখণ্ডে আমরাই সরকার গড়ব ৷ আমরা সরকার ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছি রাজ্যপালকে ৷ আমরা বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কদের কাছে যাইনি ৷ তাঁরাই আমাদের কাছে এসেছেন ৷ তাঁরাই মুখ্যমন্ত্রীর অপসারণ চেয়েছেন ৷’ রবিবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি বিজেপির বিরুদ্ধে পেশিশক্তি ও টাকা ব্যবহার করে বিধায়কদের কিনে নেওয়ার অভিযোগ এনেছিলেন ৷ বিজয়বর্গী রাহুলকে কটাক্ষ করে বলেন, ‘রাহুলজি ঠিক করে নিজের ঘর সামলাতে পারছেন না ৷ রাহুলজিকে বলব ভাল করে নিজের ঘর সামলান ৷’
advertisement
অন্যদিকে, উত্তরাখণ্ড সরকার সংকটকে আরও বাড়িয়ে সোমবার দু’জন কংগ্রেস নেতাকে বহিষ্কৃত করল উত্তরাখণ্ড রাজ্য কংগ্রেস ৷ দল বিরোধী কার্যকলাপের জন্য এদিন সকেত বহুগুনা ও অনিল গুপ্তাকে বহিষ্কার করল কংগ্রেস ৷ ৬ বছরের জন্য বহিষ্কৃত হলেন এই দুই কংগ্রেস নেতা ৷ উল্লেখ্য, উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেলে সকেত বহুগুনা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হরিশ রাওয়াতকে বিজয়বর্গীর আক্রমণ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement