advertisement

Varanasi Crime News: বারাণসীতে ১৯ বছরের তরুণীর উপরে নারকীয় অত্যাচার, কখনও হোটেলে, কখনও লজে, কখনও হুক্কাবারে! টানা ৭ দিন

Last Updated:

নির্যাতিতার বাবা লালপুর পাণ্ডেপুর থানায় দায়ের করা নিজের এফআইআর-এ জানিয়েছেন, গত ২৯ মার্চ নিজের এক পুরুষ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷

News18
News18
বারাণসী: গত সাতদিন ধরেই খোঁজ মিলছিল না৷ তারপর হঠাৎ করেই ক’দিন আগে বিস্রস্ত অবস্থায় উদ্ধার হয় পাণ্ডেপুরের কাছে৷ তার পরে ধীরে ধীরে নিজের বাবার কাছে বলতে শুরু করে গত সাতদিন ধরে তাঁর উপরে নিরন্তর চলা ভয়ঙ্কর অত্যাচারের কথা৷ কীভাবে তাঁকে দিনের পর দিন কখনও হুক্কা বারে, কখনও হোটেলে, কখনও লজে আবার কখনও কোনও গেস্ট হাউজে, একের পর এক লোক ধর্ষণ করে গিয়েছে৷ একটানা সাতদিন গণধর্ষিতা হয়েছে সে৷ বারাণসীর ১৯ বছরের সেই নির্যাতিতার কথা সামনে আসতেই হুলস্থূল শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্রে৷
নির্যাতিতার বাবা লালপুর পাণ্ডেপুর থানায় দায়ের করা নিজের এফআইআর-এ জানিয়েছেন, গত ২৯ মার্চ নিজের এক পুরুষ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ নির্যাতিতার বাবা জানাচ্ছেন, এর আগেও তাঁর মেয়ে ছেলেটির সঙ্গে বেরত, আবার ঠিক সময়ে ফিরেও আসত, কখনও কোনও সমস্যা হয়নি৷ কিন্তু, ২৯ তারিখ সেই যে তাঁর মেয়ে বেরিয়েছিল, তার পরে আর ফেরেনি৷ বাধ্য হয়েই গত ৪ এপ্রিল মেয়ের নামে একটি মিসিং ডায়েরি করেন তিনি৷
advertisement
advertisement
advertisement
অভিযোগ, এরপরেই পাণ্ডেপুর ইন্টারসেকশনের কাছে তাঁর মেয়েকে ফেলে রেখে যায় ওই অভিযুক্ত যুবক৷ মেয়ের উপর সাত দিন ধরে চলা অত্যাচারের কথা মেয়ের মুখে শুনতেই থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ৷
বারাণসীর বরুণা জোনের ডিসিপি চন্দ্রকান্ত মীনা ঘটনার কথা স্বীকার করে বলেছেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি, একটি মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত চলছে৷’’ তিনি জানিয়েছেন. গত ৬ এপ্রিল লালপুর পাণ্ডেপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা৷ ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
মীনা বলেন, ‘‘৬ জনকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রয়োজন মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে৷’’ ধৃতদের প্রত্যেকেই বারাণসীর হুকুলগঞ্জ এবং লাল্লাপুরার বাসিন্দা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Varanasi Crime News: বারাণসীতে ১৯ বছরের তরুণীর উপরে নারকীয় অত্যাচার, কখনও হোটেলে, কখনও লজে, কখনও হুক্কাবারে! টানা ৭ দিন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement