advertisement

Amit Shah: দিল্লির ফলের সঙ্গে শাহিনবাগের সম্পর্ক নেই, হার-জিত নিয়ে চিন্তিত নয় বিজেপি: অমিত শাহ

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লি নির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের মুখে বার বার শোনা গিয়েছে শাহিনবাগের আন্দোলনের প্রসঙ্গ৷ দিল্লিতে বিপুল ভোটে হারার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য, কোনও একটি ইস্যু নিয়ে নির্বাচন লড়া যায় না৷
তা হলে দিল্লি নির্বাচনে কি শাহিনবাগ ইস্যু ছিল না বিজেপির? একটি বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে অমিত শাহ বললেন, 'আমরা শাহিনবাগকে ভোটের একটি ইস্যু করেছিলাম৷ এবং এখনও তা ইস্যু৷'
advertisement
advertisement
দিল্লি ভোটের আগে প্রচারে অমিত শাহ বলেছিলেন, 'এত জোরে ইভিএম-এর বোতাম টিপুন, যেন কারেন্ট লাগে শাহিনবাগে৷' এই মন্তব্য প্রসঙ্গে শাহের বক্তব্য, 'আমি কোনও ব্যক্তিকে কারেন্ট দেওয়ার কথা বলতে চাইনি৷ মানুষকে ইস্যুটা বোঝাতে চেয়েছিলাম৷'
প্রসঙ্গেত, দিল্লি ভোটের আগে শাহিনবাগের প্রসঙ্গে শুধু অমিত শাহই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছে৷
advertisement
লোকসভা ভোটে বিপুল জয়ের পরে অমিত শাহকে অনেকেই ভারতীয় রাজনীতির চাণক্য বলেন৷ দিল্লিতে ভরাডুবির পরে সেই তকমায় ছেদ পড়েছে৷ এ প্রসঙ্গে অমিত শাহ বললেন, 'আমি নিজেকে কখনও চাণক্য বলিনি৷ আমি চাণক্য পড়েছি, আমি চাণক্যর ধারেকাছেও নেই৷ তাই সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে আমায় চাণক্যের সঙ্গে তুলনা করবেন না৷ হার জিত নিয়ে চিন্তিত নয় বিজেপি৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: দিল্লির ফলের সঙ্গে শাহিনবাগের সম্পর্ক নেই, হার-জিত নিয়ে চিন্তিত নয় বিজেপি: অমিত শাহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement