advertisement

Agnipath Scheme: অগ্নিপথ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিন সেনাপ্রধান

Last Updated:

Agnipath Scheme: এর আগে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছিলেন, অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই।

তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
#নয়াদিল্লি: কথা মতো মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় সেনার তিন প্রধান। অগ্নিপথ প্রকল্প নিয়ে আলোচনার স্বার্থে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁরা। মঙ্গলবার তিন সেনা প্রধানের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবার আগে নৌ সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন। নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। সবশেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান মনোজ পান্ডে। তিন সেনা প্রধানের সঙ্গে পৃথক পৃথক ৩০ মিনিট করে বৈঠক করেন প্রধানমন্ত্রী। অগ্নিপথ যোজনার খুঁটিনাটি এবং দেশের বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিন সেনাপ্রধান।
এর আগে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছিলেন, অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি অগ্নিপথ নিয়ে চলতি প্রতিবাদের ঢেউকে তিরষ্কার করে তিনি বলেন, আন্দোলনকারীদের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তাঁদের উচিত ভাবনা ভীষণ শান্তি বজায় রেখে প্রকাশ করা। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই আন্দোলনে বিভিন্ন সেনাবাহিনীর পরীক্ষার জন্য প্রস্তুতকারী কোচিং সেন্টারগুলি রয়েছে, তাদের যে ভূমিকার কথা উঠে এসেছে, সেটিও খতিয়ে দেখা হবে। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্পে যাঁরা কাজ পাবেন, তাঁরা সেনাবাহিনীতে যাবেন না, এই ভূল বার্তা রটিয়ে দেওয়া হয়েছে। আসল বিষযটি তা নয়।
advertisement
advertisement
আরও পড়ুন- রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে রাজি, সম্মতি জানালেন যশবন্ত! ধন্যবাদ মমতাকে
তিনি দেশের যুবসম্প্রদায়কে বার্তা দিয়ে বলেন, "কোনও ভাবেই অগ্নিপথ প্রকল্প বন্ধ হবে না। আমি দেশের যুব সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, তাঁরা যেন ইতিবাচক থাকেন। দেশের প্রতি যেন তাঁদের আস্থা থাকে। যেন দেশের নেতৃত্ব ও নিজের প্রতি আস্থা অটুট থাকে।" তবে অগ্নিপথ প্রকল্প নিয়ে যে প্রতিবাদ শুরু হয়েছে, যে ভাবে সরকারি সম্পত্তিতে আগুন দেওয়া, ভাঙচুর হয়েছে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন "যাঁরা প্রতিবাদ করছেন, আমার মনে হয়, তাঁদের প্রতিবাদের সম্পূর্ণ অধিকার আছে। তাঁদের মত স্পষ্ট করে পৌঁছে দিতে তাঁরা প্রতিবাদ করতেই পারেন, এটাই গণতন্ত্র। কিন্তু প্রতিবাদের নামে যে ভাবে হিংসা ছড়াচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, তার অনুমতি নেই। এই ধরনের কার্যকলাপ সহ্য করা হবে না।"
advertisement
Rajib Chakrabarty
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath Scheme: অগ্নিপথ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তিন সেনাপ্রধান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement