Telengana Municipal Election Results: তেলঙ্গনার পুরভোটে ঝড় তুলল কংগ্রেস, দু নম্বরে বিআরএস! কত আসন পেল বিজেপি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তেলঙ্গনার পুরভোটে ভোটদানের হার ছিল ৭৩.০১ শতাংশ৷ ১১৬টি পুরসভার ২৫৬৯টি ওয়ার্ড এবং সাতটি পুরনিগমের ৪১২টি ওয়ার্ডে এই নির্বাচন হয়৷
একের পর এক নির্বাচনে বিপর্যয়ের পর অবশেষে তেলঙ্গনার পুরভোটে বড় জয় পেল কংগ্রেস৷ তেলঙ্গনার ১১৬টি পুরসভা এবং ৭টি পুরনিগমের ভোটে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিআরএস এগিয়ে রয়েছে ৫২৪টি আসনে৷ সেখানে বিজেপি জয় পেয়েছে মাত্র ১৭৪টি আসনে৷ নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ১৬৯টি আসনে৷
গত ১১ ফেব্রুয়ারি তেলঙ্গনায় পুরভোট হয়েছিল৷ আজ সকাল ৮টা থেকে ১২৩টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা৷ যেহেতু এবার তেলঙ্গনার পুরভোট ব্যালট পেপারে হয়েছে, তাই ভোটগণনার কাজ শেষ হতেও সময় লাগবে৷
ভোট গণনা শুরুর আগেই বিভিন্ন দল তাদের প্রার্থীদের গোপন ডেরায় নিয়ে গিয়ে রেখেছে৷ যাতে জয়ী প্রার্থীরা শিবির বদল করতে না পারেন৷ ইতিমধ্যেই অন্তত ২৭টি পুরসভা দখলে নিয়েছে কংগ্রেস৷ ৪টি পুরসভা দখল করেছে বিআরএস৷
advertisement
advertisement
আগামী ১৬ ফেব্রুায়রি সকাল সাড়ে এগারোটায় শপথ নেবেন জয়ী কাউন্সিলর এবং পুর প্রতিনিধিরা৷ তার পরেই বিশেষ বৈঠক ডেকে সাতটি পুরনিগমের মেয়র এবং পুরসভাগুলির চেয়ারম্যানদের বেছে নেওয়া হবে৷
কয়েক দিন আগে মহারাষ্ট্রের পুরভোটেও মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস এবং তার শরিক দলগুলি৷ শেষ পর্যন্ত নিজেদের শাসিত রাজ্যেই বড় সাফল্য পেল তারা৷ বিজেপি নেতারাও পুরভোটে ভাল ফল করার দাবি করেছিলেন, যদিও আসন সংখ্যার নিরিখে তিন নম্বরেই শেষ করল পদ্ম শিবির৷
advertisement
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তেলঙ্গানা দখল করেছিল কংগ্রেস৷ দু বছর শাসনের পরেও রাজ্যে রেভানাথ রেড্ডির সরকারের জনপ্রিয়তা যে কমেনি, পুরভোটের ফলেই তার প্রমাণ মিলল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2026 3:09 PM IST











