advertisement

Supreme Court: নেতাজির ‘চিতাভস্ম’ দেশে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা! যা বললেন প্রধান বিচারপতি...

Last Updated:

দীর্ঘদিন ধরেই জাপানের রেনকোজি মন্দিরে রাখা রয়েছে চিতাভস্ম? সেটিই বারবার ভারতে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এর আগে নেতাজি কন্যা অনিতা বসু পাফ এবং চন্দ্র বসুও এই একই দাবি জানিয়েছিলেন৷

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ
সুপ্রিম কোর্টে আর্জি খারিজ
নয়াদিল্লি: জাপানের রেনকোজি মন্দিরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘চিতাভস্ম’৷ সেই ‘চিতাভস্ম’ ভারতে ফিরিয়ে আনার দাবিতে গত বছরের নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন চন্দ্র বসু৷ নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর দাবি জানিয়েছিলেন মেয়ে অনিতাও৷ কিন্তু কখনওই কোনও দিকে এগোয়নি কিছু৷ এবার সুপ্রিম কোর্টেও খারিজ হয়ে গেল এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা৷
বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘চিতাভস্ম’ দেশে ফেরানোর আবেদন জানিয়ে মামলা শুনল না শীর্ষ আদালত। নেতাজির চিতাভস্ম দেশে ফিরিয়ে আনা হোক, এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। নেতাজির প্রপৌত্র আশিস রায় এই মামলা দায়ের করেছিলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, ‘এই ধরনের আর্জি নিয়ে আগেও মামলা দায়ের হয়েছে। আমরা শুনব না।’
advertisement
advertisement
আইনজীবী অভিষেক মনুসিংভি আদালতে আর্জি জানান, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা ভার্চুয়ালি এই শুনানিতে উপস্থিত রয়েছেন। তাই এই আর্জি শোনা হোক।’’
কিন্তু, উত্তরে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, নেতাজির কন্যা নিজে আবেদন করলে পরে ভেবে দেখা হবে।
advertisement
এর আগে অন্য একটি মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছিল, নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর বিষয়ে পরিবারের মধ্যে ঐকমত্যের অভাব রয়েছে এবং সরাসরি উত্তরাধিকারী (কন্যা অনিতা বসু পাফ) মামলাকারী নন৷
দীর্ঘদিন ধরেই জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবি উঠছে। এর আগে নেতাজি কন্যা অনিতা বসু পাফ এবং চন্দ্র বসু এই দাবি জানিয়েছিলেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: নেতাজির ‘চিতাভস্ম’ দেশে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা! যা বললেন প্রধান বিচারপতি...
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement