Supreme Court on Maternity Leave: সন্তানের বয়স যা-ই হোক না কেন, মাতৃত্বকালীন ছুটি তার উপর নির্ভর করবে না! দত্তক আইনের একাংশ রদ সুপ্রিম কোর্টের
- Published by:Raima Chakraborty
Last Updated:
Supreme Court on Maternity Leave: দত্তক সন্তানের বয়স তিন মাসের বেশি হলেও মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন মায়েরা। দত্তক আইনের একাংশ রদ সুপ্রিম কোর্টের। জরুরি খবর জানুন...
নয়াদিল্লি: দত্তক নেওয়ার সময়ে সন্তানের বয়স কত ছিল, তার উপরে আর নির্ভর করবে না মাতৃত্বকালীন ছুটি। মঙ্গলবার এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সামাজিক সুরক্ষা আইনের যে ধারায় মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পালিত সন্তানের বয়সকে জুড়ে দেওয়া ছিল, সেই ধারাটিও রদ করেছে শীর্ষ আদালত।
মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক সন্তানের বয়স তিন মাসের বেশি হলেও মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন মায়েরা। পুরনো ধারাটিকে রদ করে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে, কত দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন মায়েরা, তাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত আরও জানিয়েছে, আইনের ওই ধারাটির কোনও যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দত্তক নেওয়া শিশুর ক্ষেত্রে একই রকম মাতৃস্নেহের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে বয়সের ভিত্তিতে ভাগাভাগি কোনও যৌক্তিক বিভাজন নয়। দত্তক নেওয়ার সময়ে শিশুর বয়স তিন মাসের কম হোক বা বেশি, তাতে মহিলার মাতৃত্বকালীন দায়িত্ব একই থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২১ নন্দীগ্রাম গণনার জেলাশাসক সেই স্মিতা পাণ্ডে এবার ইলেকশন অফিসার, নতুন দায়িত্বে আর কারা?
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সামাজিক সুরক্ষা আইন, ২০২০-এ ৬০(৪) ধারাটি অসাংবিধানিক। এই ধারা অনুযায়ী, দত্তক নেওয়া মায়েরা শুধুমাত্র তখনই মাতৃত্বকালীন সুবিধা পেতেন, যখন দত্তক নেওয়া সন্তানের বয়স তিন মাসের কম হত।
advertisement
এই ধারাটিকেই রদ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, দত্তক নেওয়া সন্তানের বয়স তিন মাসের বেশি হলেও সেই মহিলা মাতৃত্বকালীন ছুটি পাওয়ার যোগ্য। সর্বাধিক ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন। সন্তানের বয়স কখনওই মাতৃত্বকালীন ছুটির উপর নির্ভর করবে না। শীর্ষ আদালতের ব্যাখ্যা, ,যখন একজন মহিলা আইনত একটি শিশু দত্তক নিচ্ছেন, সেই সময় থেকে ১২ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন।
advertisement
আরও পড়ুন: প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের জেলা সভাপতির পদ ছাড়লেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেত্রী, কারণ কী?
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, আইনের ওই ধারাটি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। বস্তুত, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান আইন থাকবে। প্রত্যেকে আইনে সমান সুরক্ষা পাবেন। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, আইনে প্রতিষ্ঠিত কোনও পদ্ধতি ছাড়া কাউকে ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আদালত মনে করছে, সামাজিক সুরক্ষা আইনের এই ধারাটি সংবিধানের ওই দুই অনুচ্ছেদকে লঙ্ঘন করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2026 3:29 PM IST










