CPIM vs CPI: ‘ওদের সংগঠনই নেই,’ নিজেদের মধ্যেই ঝামেলা! CPI প্রার্থী চলবে না...না বদলালে গণইস্তফার হুঁশিয়ারি CPIM-এর
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত সোমবার ১৯২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট৷ মালদহ বিধানসভা কেন্দ্রের প্রার্থিপদ দেওয়া হয়েছে সিপিআই-কে৷ আর তাল নিয়েই স্থানীয় সিপিআইএম কর্মীদের মধ্যে অসন্তোষ৷
মালদহ, গোপাল সূত্রধর: ক্ষমতা হারিয়েছে সেই ২০১১-এ৷ একুশের বিধানসভায় তো ছিল শূন্য৷ তা-ও বামফ্রন্টের শরিক দলের মধ্যে সমঝোতা কিন্তু সেই অধরাই৷ সার্বিক ভাবে যখন দলকে নির্বাচনী লড়াইয়ে ফেরাতে একাট্টা হওয়ার কথা, ঠিক তখনই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জেরবার তাঁরা৷ সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করার পরেও শরিকদলের নিচুস্তরের কর্মীদের মধ্যে বিভেদের খবর আসতে শুরু করেছে একাধিক এলাকা থেকে৷ ঠিক যেমনটা শোনা গিয়েছে, মালদহ বিধানসভায়৷ মালদহ বিধানসভায় সিপিআই প্রার্থীকে মেনে নিতে নারাজ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব৷ শুধু ‘অসন্তোষ’ প্রকাশেই থেমে থাকেনি তাঁরা, প্রার্থী বদল না হলে গণইস্তফা দেওয়ার হুমকিও দিলেন তাঁরা৷
অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। সিপিআই নয়, সিপিআইএম প্রার্থী দিতে হবে মালদহ বিধানসভায়। না হলে গণ ইস্তফা দেবেন পার্টির সদস্যেরা। মালদহ বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন মালদহ বিধানসভার সিপিআইএম পার্টি সদস্যদের একাংশ।
advertisement
advertisement
উল্লেখ্য, এবারের নির্বাচনে মালদহ বিধানসভা আসনটি বাম শরিক দল সিপিআই-কে ছাড়া হয়েছে। সেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী হিসেবে দীপক বর্মণের নাম ঘোষণা করা হয়েছে। অথচ, মঙ্গলবার রাতেও সিপিআইএম পার্টি সদস্যদের একাংশ দলীয় কর্মীদের নিয়ে পুরাতন মালদহ সিপিআইএম প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন করেন।
এই বিষয়ে তাঁদের প্রশ্ন করা হলে সিপিআইএম সমর্থকদের একাংশ জানান, মালদহ বিধানসভায় সিপিআই-এর কোনও সাংগঠনিক কর্মকাণ্ড নেই। সারাবছর সিপিআইএম লড়াই আন্দোলন করে। অথচ, ভোটের সময় এবারই প্রথম মালদহ বিধানসভা আসনটি সিপিআই-কে ছাড়া হয়েছে। যা তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁরা চান এই কেন্দ্রে অবিলম্বে প্রার্থী বদল করা হোক। বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থীর বদলে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করা হোক। তাঁদের এই দাবি মানতেই হবে। না হলে পার্টির সদস্য পদ থেকে গণ ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও এই বিষয়ে জেলা বামফ্রন্টের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
সোমবার প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করছে সিপিএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, ঘোষিত তালিকায় মোট ২৭ জন মহিলা প্রার্থী রয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Mar 18, 2026 3:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
CPIM vs CPI: ‘ওদের সংগঠনই নেই,’ নিজেদের মধ্যেই ঝামেলা! CPI প্রার্থী চলবে না...না বদলালে গণইস্তফার হুঁশিয়ারি CPIM-এর










