advertisement

Dilip Ghosh: টোটাল ভোটের টার্গেট ১ লাখের উপরে! প্রচারে নেমেই ‘দাবাং’ মেজাজে দিলীপ ঘোষ, বললেন..

Last Updated:

খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপির হযে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ৷ ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন দিলীপ৷ বরাবরই তিনি খড়্গপুর কেন্দ্র থেকে লড়তে চেয়েছেন৷ ২০২১ -এ পছন্দের কেন্দ্র না পেলেও এবারের ভোটে নিজের পুরনো কেন্দ্রে ফিরতে পেরেছেন তিনি৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
খড়্গপুর: ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ৷ একুশে সেই কেন্দ্রের টিকিট দিয়ে দেওয়া হয় হিরণ চট্টোপাধ্যায়কে৷ একুশে ফের নিজের পছন্দের আসন খড়্গপুর সদরেই ফিরেছেন তিনি৷ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে গত সোমবার আর বুধবারই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়েছেন দিলীপ৷ মঙ্গলবার খড়্গপুর সদরের তিনটি মন্দির পরিদর্শন করে প্রচার শুরু করেন তিনি৷
বুধবার সকালে দিলীপ বলেন, ‘‘প্রচার তো একটা ফরমালিটি৷ আমি সারা বছর, বিশেষ করে খড়্গপুরে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, যোগাযোগ রাখি৷ সামাজিক অনুষ্ঠান, পুজাপাঠে যাই৷ সেখানে শত শত মন্দির৷ বিভিন্ন ভাষাভাষির মন্দির৷ সেই ভাবে সারা বছর যোগাযোগ তো থাকেই৷ তার মধ্যে নির্বাচনে একটা অন্য আঙ্গিক, উৎসবের মোডে আমরা করি৷ আমি কখনও খড়্গপুরে সভা সমিতি করি না, কখনও খড়্গপুরে ভাষণও দিই না৷ যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি৷ সেভাবেই করব৷ মানুষের সঙ্গে সরাসরি কথা বলব৷ এক আধটা সভাও হবে৷ হয়ত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও আসবেন খড়্গপুরে৷ সেটা কেন্দ্র রাজ্য ঠিক করবে৷ ’’
advertisement
advertisement
পুরনো কেন্দ্রে ফিরেছেন, সেখানে তার মূল প্রতিপক্ষ তৃণমূলের প্রদীপ সরকার৷ তাঁকে নিয়ে কী বললেন দিলীপ? দিলেন ১ লক্ষ মার্জিনের চ্যালেঞ্জ৷ প্রদীপ সরকার প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘‘বহিরাগত তো নই৷ উনি এখানকার চেয়ারম্যান ছিলেন৷ ওনার স্কোর ১-১৷ একবার হেরেছেন, একবার জিতেছেন, আমি ২বার লড়ে ২ বার জিতেছি৷ যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন, বিজেপি জিতেছিল৷ আমাদের তো অন্য পার্টি বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই৷ আমাদের লড়াই বিজেপির বিজেপির সঙ্গে৷ লোকসভার সময় ৯০ হাজার মার্জিন রেখেছিলাম, সেটাকে ১ লাখের উপরে নিয়ে যাওয়া টোটাল ভোটটাকে, সেটা আমাদের টার্গেট৷’’
advertisement
আরও পড়ুন: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল
পাশাপাশি, খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ প্রথম দফায় নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে৷ সূত্রের খবর, বিজেপি-র যাঁরা বর্তমান বিধায়ক, তাঁদের অধিকাংশকেই ফের টিকিট দিয়েছে দল৷ জয়ী বিধায়কদের কেন্দ্রও বদল করা হয়নি৷ কিন্তু, খড়্গপুর সদর কেন্দ্রে টিকিট দেওয়া হয়নি হিরণকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: টোটাল ভোটের টার্গেট ১ লাখের উপরে! প্রচারে নেমেই ‘দাবাং’ মেজাজে দিলীপ ঘোষ, বললেন..
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
বাবা-মায়ের পর এবার মেয়ে! মানিকতলায় শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করার পিছনে রয়েছে সুচারু পরিকল্পনা!
  • তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক নতুন মুখ।

  • তাঁদের মধ্যে উল্লেখযোগ্য শ্রেয়া পাণ্ডে—প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা।

  • ডোর টু ডোর ঘুরছেন তৃনমূল প্রার্থী শ্রেয়া পান্ডে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement