advertisement

Sharad Pawar meets Narendra Modi: সংসদ শুরুর আগেই মোদি- পাওয়ার বৈঠক, ৫৭ মিনিটের সাক্ষাতে দিল্লিতে জোর জল্পনা

Last Updated:

বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে শরদ পাওয়ার বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে (Narendra Modi meets Sharad Pawar)৷ সেই সময়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

#দিল্লি: সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার৷
প্রধানমন্ত্রীর দফতরের তরফেই ট্যুইট করে এই সাক্ষাতের কথা জানানো হয়েছে৷বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে শরদ পাওয়ারকে অন্যতম প্রধান সূত্রধর বলে মনে করা হচ্ছে৷ সেই সময়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
জানা গিয়েছে, প্রায় ৫৭ মিনিট মোদি- পাওয়ার কথা হয়েছে৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য শরদ পাওয়ারই সময় চেয়েছিলেন৷ এ দিনের বৈঠকে শরদ পাওয়ার নবগঠিত কেন্দ্রীয় সমবায় মন্ত্রক নিয়ে তাঁর কিছু আপত্তির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে সূত্রের খবর৷ এ বিষয়ে প্রধানমন্ত্রীকে তিনি একটি চিঠও দিয়েছেন বলে খবর৷ চিঠিতে এনসিপি প্রধান লিখেছেন, সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রটি রাজ্যের তালিকাভুক্ত বিষয়৷ এ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে৷ ফলে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার যদি হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তা সংবিধানের পরিপন্থী হবে বলে দাবি করেছেন পাওয়ার৷
advertisement
advertisement
আগামী সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে৷ অন্যদিকে মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বাধীন জোট সরকারের তিন শরিক দলের মধ্যেও সম্পর্কেও নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে৷ মহারাষ্ট্রে জোট সরকারের অন্যতম শরিক পাওয়ারের দল এনসিপি৷
গতকাল শুক্রবারও বিজেপি-র রাজ্যসভার নবনিযুক্ত নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে শরদ পাওয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার বৈঠক হয়৷ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে আগামিকাল, রবিবার সর্বদলীয় বৈঠক হওয়ার কথা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar meets Narendra Modi: সংসদ শুরুর আগেই মোদি- পাওয়ার বৈঠক, ৫৭ মিনিটের সাক্ষাতে দিল্লিতে জোর জল্পনা
Next Article
advertisement
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, অনুষ্ঠানে থাকবেন কি মমতা?
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, থাকবেন কি মমতা?
  • বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের ইস্তফার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আরএন রবির নাম। কিছুক্ষণেই সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।"

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement