advertisement

বিপর্যস্ত মুম্বই, মাঝরাত থেকে তুমুল বৃষ্টিতে জলের তলায় রাস্তা, বাতিল একাধিক ট্রেন

Last Updated:

বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে আগেই জানানো হয়েছিল যে বুধবার মুম্বইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

#মুম্বই: মুম্বইতে হওয়া মুষলধারে বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে গিয়েছে ৷ রাস্তায় প্রায় হাঁটু জল জমে গিয়েছে ৷ এর জেরে প্রচুর গাড়ি আটকে রয়েছে ৷ বহু জায়গায় মানুষ আটকে গিয়েছে ৷ পুলিশ স্থানীয় মানুষের সাহায্যে তাদের উদ্ধার করেছেন এবং সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছেন ৷ অতিভারী এই বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে ৷
বাস ও রেল পরিষেবা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে আগেই জানানো হয়েছিল যে বুধবার মুম্বইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
মঙ্গলবার মাঝরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় ৷ জল জমে যাওয়ায় সেন্ট্রাল রেলওয়ে একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে এবং বেশ কিছু ট্রেনের রুট বদল করে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
অন্যদিকে দিল্লিতেও এদিন হাল্কা বৃষ্টি শুরু হয়েছে ৷ এর জেরে মঙ্গলবারের প্রচন্ড অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে ৷ দিল্লিতে গত ১৩ দিনে বৃষ্টি হয়নি ৷ ৮ সেপ্টেম্বর সফদরগঞ্জে শেষ বৃষ্টি হয়েছিল ৷ চলতি মাসে দিল্লিতে কেবল ৩ দিন বৃষ্টি হয়েছে ৷
advertisement
বৃষ্টি না হওয়ায় আর্দ্রতা ও গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের ৷ সেপ্টেম্বরে ৮০ শতাংশ কম বৃষ্টি হয়েছে রাজধানীতে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিপর্যস্ত মুম্বই, মাঝরাত থেকে তুমুল বৃষ্টিতে জলের তলায় রাস্তা, বাতিল একাধিক ট্রেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement