advertisement

অতীতকে ফেলে নতুন ভবিষ্যতের সূর্যোদয়, বিক্রান্তের উদ্বোধনের পর আবেগতাড়িত মোদি

Last Updated:

মোদি আবেগতাড়িত কণ্ঠে জানান, ‘‘ভারত সেই সমস্ত দেশের তালিকায় প্রবেশ করল, যে দেশগুলি সরসারি নিজেদের ক্ষমতায় এতবড় যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷’’

Image: Twitter
Image: Twitter
#নয়াদিল্লি: আইএনএস বিক্রান্তের উদ্বোধন পর আবেগতাড়িত কণ্ঠে জনতাকে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার এই বিশাল ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷ তাঁর পর তাঁর ভাষণে উল্লেখ করে বলেন, ভারত এক নতুন সূর্যোদয় দেখল আজ৷
মোদি আবেগতাড়িত কণ্ঠে জানান, ‘‘ভারত সেই সমস্ত দেশের তালিকায় প্রবেশ করল, যে দেশগুলি সরসারি নিজেদের ক্ষমতায় এতবড় যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত ভারতীয় সেনাবাহিনীকে এক নতুন আত্মবিশ্বাসে বলীয়ান করবে৷ আজ, কেরলের উপকূলে ভারত এক নতুন ভবিষ্যতের সূর্যের উদয় দেখতে পেল৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান যে আত্মবিশ্বাস, তা নতুন করে স্থাপন করল এই ঘটনা৷’’
advertisement
এ ছাড়াও মোদি উল্লেখ করেন বর্তমান সরকারের আত্মরক্ষার নীতি নিয়েও৷ তিনি বলেন, ‘‘বিক্রান্ত শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়৷ এটি আসলে দীর্ঘ কঠিন পরিশ্রম, প্রতিভা, প্রভাব ও মনযোগের একটি উদাহরণ৷ ভারত প্রমাণ করেছে, যে কোনও লক্ষ্যই অগম্য নয়৷ ভারত আজকে এমন একটি দেশ যে দেশ এখন সেনাবাহিনী ক্ষেত্রে নতুন করে এ দিগন্তের উন্মোচন করেছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত! কৃতিত্ব কার? যা বললেন শুভেন্দু অধিকারী...
ভারতের তৈরি এটি সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷ এটিতে একসঙ্গে ১ হাজার ৬০০ নৌসেনা থাকতে পারবেন৷ এটির উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারত আজ সেই তালিকায় ঢুকে পড়ল, যে তালিকাভূক্ত দেশরা নিজের মতো করে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত নতুন করে ভারতের আত্মবিশ্বাস তৈরি করেছে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অতীতকে ফেলে নতুন ভবিষ্যতের সূর্যোদয়, বিক্রান্তের উদ্বোধনের পর আবেগতাড়িত মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement