advertisement

প্রচুর নিয়োগ করতে চলেছে SBI, আবেদনের শেষ তারিখ ১৮ মে

Last Updated:

৫৫৪টি স্পেশ্যাল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ (SME) নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

#মুম্বই: ৫৫৪টি স্পেশ্যাল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ (SME) নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এসবিআই-য়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে ভারতীয় নাগরিকরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ৷ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তাদের ফিনান্সে ন্যূনতম CA/ICWA/ACS/MBA হতে হবে ৷ বা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ৷ অনলাইনে এর জন্য আবেদন করা যাবে ৷  https://bank.sbi/careers/ or https://www.sbi.co.in/ এই লিঙ্কে ক্লিক করে চাকরির জন্য আবেদন করা যাবে ৷ অনলাইনে আবেদন করার শেষ দিন ১৮ মে ২০১৭ ৷
দুটি পদে নিয়োগ করা হবে ৷ একটি  Special Management Executive (Banking) - MMGS III Grade ৷ এর জন্য ২৭৩ শূন্যপদ রয়েছে ৷ তবে আবেদনকারীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ৷
এছাড়া Special Management Executive (Banking) - MMGS II Grade-এ ২৮১ জনকে নিয়োগ করা হবে ৷ এই পদের জন্য যারা আবেদন করবে তাদের ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ৷ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি ২ বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে MMGSII Grade-এর জন্য মুম্বইতে বার্ষিক বেতন ১৩.০৭ লাখ টাকা ৷ MMGS III Grade-এর জন্য বার্ষিক বেতন ১৫.৮৬ লক্ষ টাকা ৷
অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রচুর নিয়োগ করতে চলেছে SBI, আবেদনের শেষ তারিখ ১৮ মে
Next Article
advertisement
Yuva Sathi Scheme Controversy: যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে! ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতির বেফাঁস মন্তব্য ভাইরাল
যুবসাথীর ১৫০০ টাকায় গুটখা খাওয়ার খরচ উঠবে!ময়নাগুড়ির তৃণমূল নেতার বেফাঁস মন্তব্য ভাইরাল
  • রাজ্যের অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা৷ খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকেই এই ভাতার টাকা যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে৷ যদিও এই যুবসাথী প্রকল্প নিয়েই বেফাঁস মন্তব্য করে বসলেন জলপাইগুড়ির এক তৃণমূল নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement