advertisement

রাজনীতিতে এ বার রবার্ট বঢরাও? আবেগঘন ফেসবুক পোস্টে ইঙ্গিত

Last Updated:

সনিয়া গান্ধির জামাইয়ের একটি আবেগঘন ফেসবুক পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ ফেসবুকে নিজের সমাজসেবার একগুচ্ছ আবেগপ্রবণ পোস্ট করলেন রবার্ট৷

#নয়াদিল্লি: স্ত্রীর পর স্বামী? এ বার রাজনীতির ময়দানে নামার ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা৷ সনিয়া গান্ধির জামাইয়ের একটি আবেগঘন ফেসবুক পোস্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে৷ ফেসবুকে নিজের সমাজসেবার একগুচ্ছ আবেগপ্রবণ পোস্ট করলেন রবার্ট৷
advertisement
advertisement
দেশের বিভিন্ন জায়গায় চ্যারিটির কাজের ছবি দিয়ে রবার্ট লিখেছেন, 'ইডি-র অফিসে বারবার জেরার মধ্যেও দেশের নানা প্রান্তে ঘুরে মানুষের জন্য কাজ করছি৷ আমি মনে করছি, মানুষের কাজে আরও বড় আঙিনায় নিজেকে সমর্পণ করা উচিত৷' একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা নিয়েও রবার্টের দাবি, দেশের আসল ইস্যু থেকে নজর সরানোর চেষ্টা করছে কেন্দ্র৷ রবার্ট লিখেছেন, 'বিভিন্ন সময় দেশের বহু জায়গায় গিয়েছি৷ নির্বাচনী প্রচারে গিয়েছি৷ উত্তরপ্রদেশেরও বিভিন্ন জায়গায় মানুষের ভালো, সম্মান পেয়ে আমি অভিভূত৷ এ বার মানুষের জন্য কিছু করতে চাই৷'
advertisement
আরও পড়ুন: ‘তুমি তোমার সেরাটা দিও’, স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে শুভেচ্ছা স্বামী রবার্ট বঢরার
তিনি আরও লিখেছেন, 'দিল্লি ও রাজস্থানে ইডি-র দফতরে প্রায় ৮ বার গিয়েছি৷ জেরার মুখোমুখি হয়েছি ঘণ্টার পর ঘণ্টা৷ তার মধ্যেও দৃষ্টিহীনদের স্কুল থেকে মাদার টেরেসার মিশন-- শিশুদের থেকে অনেক কিছু শিখেছি৷ কেরল, নেপাল ও অন্যান্য জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাজ করেছি৷ দারুণ অভিজ্ঞতা৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনীতিতে এ বার রবার্ট বঢরাও? আবেগঘন ফেসবুক পোস্টে ইঙ্গিত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement