advertisement

Prashant Kishor: কোথায় গেলেন প্রশান্ত কিশোর? বিহারের প্রত্যন্ত গ্রামে তাঁবুতে দিন কাটছে ভোট গুরুর

Last Updated:
নতুন অবতারে প্রশান্ত কিশোর।
নতুন অবতারে প্রশান্ত কিশোর।
ছাপড়া: কোচিং না করিয়ে কি এবার নিজেই মাঠে নেমে পড়বেন? ২০২৪-এ কি নতুন কোনও ভূমিকায় দেখা যাবে দেশের সবথেকে চর্চিত ভোট কুশলীকে? এখনই এই প্রশ্নের উত্তর না দিয়ে বরং ধোঁয়াশাই রাখছেন পিকে৷ আপাতত গত প্রায় ছ' মাস ধরে বিহারের গ্রামে গ্রামে ঘুরে পদযাত্রা সারছেন তিনি৷ প্রশান্ত কিশোরের পরবর্তী ভূমিকা কী হবে, এই পদযাত্রা এই সেই জল্পনা অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷
সেই প্রশ্নের উত্তর জানতেই বিহারের ছাপড়ায় পৌঁছেছিল নিউজ ১৮৷ জন সুরজ যাত্রায় আপাতত এখান আমনৌর গ্রামেই ঘাঁটি গেড়েছেন ভোটগুরু৷ মাঠের মধ্যে তাঁবুতেই দিন কাটছে তাঁর৷
পিকে-র সাজগোছই তাঁর পরিবর্তনের সাক্ষী বহন করছে৷ কর্পোরেট লুক ছেড়ে আপাতত সাদা কুর্তা-পাজামা বেছে নিয়েছেন৷ দৃশ্যতই মাটির কাছাকাছি থেকে আম জনতার আস্থা অর্জন করতে চাইছেন সাম্প্রতিক কালে দেশের সবথেকে সফল ভোট কুশলী৷
advertisement
advertisement
একান্ত আলাপচারিতায় প্রশান্ত কিশোরের মুখে বিকল্প রাজনৈতিক ব্যবস্থার কথা উঠে এল৷ বিরোধীদের ভূমিকাতেও যে তিনি খুশি নন, তাও স্পষ্ট করে দিলেন পিকে৷ তাঁর মতে, ভারতে বিরোধী শক্তি দুর্বল নয়৷ কিন্তু বিরোধী দলগুলিই নিজেদের লড়াই়কে দুর্বল করে দিচ্ছে৷ স্পষ্টতই বিরোধী অনৈক্যের দিকেই ইঙ্গিত করলেন প্রশান্ত কিশোর৷ একই সঙ্গে দাবি করলেন, কংগ্রেস যদি ভেবে থাকে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ তাঁদের ভোট পেতে সাহায্য করবে, তাহলে ভুল করবে৷ বরং ২০২৪-এর লড়াইয়ে প্রধানমন্ত্রী পদে এখনও নরেন্দ্র মোদিকেই এগিয়ে রাখছেন প্রশান্ত কিশোর৷
advertisement
কয়েকদিন আগে ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গান্ধি৷ প্রশান্ত কিশোর অবশ্য দাবি করছেন, তাঁর এই পদযাত্রাই প্রকৃত অর্থে বিশুদ্ধ পদযাত্রা৷ মানুষের মনের তল পেতে, তাঁদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে গ্রামেই দিনের পর দিন পড়ে থাকছেন৷ পিকে-র দাবি, গত ২ অক্টোবর থেকে ছাপড়া জেলার আমনৌর গ্রামের এই তাঁবুতেই দিন কাটছে তাঁর৷ বাড়িতেও ফেরেননি৷ হেঁটে প্রায় ২ হাজার গ্রামে গিয়েছেন৷ প্রশান্তের কথায়, 'এটাই বিশুদ্ধ এবং সৎ পদযাত্রা৷ আমরা কয়েক দিন হেঁটে ছুটি নিয়ে বাড়িতে যাই না৷ কোনও বিরতি নিইনি৷ বিভিন্ন গ্রামে গিয়ে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছি৷'
advertisement
পিকে জানাচ্ছেন, তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই তাঁর এই পদযাত্রার একমাত্র লক্ষ্য৷ আরও বড় লক্ষ্য, একটি বিকল্প রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা৷
প্রশান্ত দাবি করছেন, গত দশ বছরে রাজনীতির অলিন্দে থেকে তাঁর যা অভিজ্ঞতা, সেগুলোকেই একত্রিত করতে চান তিনি৷ সফল হলে তা দেশে একটি নতুন মডেল তৈরি করবে৷ ভোটগুরুর কথায়, '২০১১ সালে আমি যখন রাজনীতিতে স্ট্র্যাটেজির কথা বলতাম, কেউ বিশ্বাস করত না৷ কিন্তু সেই ভাবনা সফল হয়েছে৷ গত দশ বছরে মানুষ বুঝেছে যে রাজনীতিতে পেশাদাবি সাহায্যের প্রয়োজন আছে৷ ফলে এই নতুন ভাবনাকেও সফল হতে সময় দেওয়া উচিত৷ বিহারের মানুষকেও আমি বলেছি, তাঁরা জানে একটি রাজনৈতিক দল তাঁদের সঙ্গে প্রতারণা করছে৷ তবু তাঁরা সেই দলের পতাকা নিয়েই ঘুরছে৷ মানুষ নিজের সমস্যা জেবনেও সেই সমস্যার পক্ষেই ভোট দিচ্ছে৷ গোটা ভারতের ক্ষেত্রেই একথা প্রযোজ্য৷ আমি মানুষকে বলছি, যদি মনে হয় শিক্ষার প্রসারে ভোট দেওয়া উচিত, তাই করুন৷ পুলওয়ামা কাণ্ড দেখে ভোট দেবেন না৷ পুলওয়ামা, জাত পাতের রাজনীতি, ধর্ম নির্ভর রাজনীতিকে সাহায্য করলে আপনি তার ফলও সেরকমই পাবেন৷ আমি কোনও নেতাকে দোষারোপ করছি না৷ শুধু মানুষের সামনে বিকল্পগুলো রাখছি৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: কোথায় গেলেন প্রশান্ত কিশোর? বিহারের প্রত্যন্ত গ্রামে তাঁবুতে দিন কাটছে ভোট গুরুর
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement