advertisement

COVID19 ভ্যাকসিনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মোদি

Last Updated:

ভারতে ও বিশ্বে করোনা ভ্যাকসিন তৈরির বর্তমান স্টেটাস কী, কোন পর্যায়ে চলছে গবেষণা, এই সব নিয়েও আলোচনা হয় বৈঠকে৷

#নয়াদিল্লি: গোটা বিশ্বের তাবড় বিজ্ঞানীরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন৷ ভারতেও চলছে ব্যাপক গবেষণা৷ দেশে করোনা ভ্যাকসিন গবেষণার কী অবস্থা, কতদূর কাজ এগোল, এই সব কিছু নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে পাওয়া যাবে, সে বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী৷
advertisement
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন, বিভিন্ন প্রযুক্তির মূল্যায়ন করে কার্যকরী ভ্যাকসিন তৈরি করার জন্য দ্রুত চেষ্টা করতে হবে৷ একই সঙ্গে বিরাট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য বিস্তারিত পরিকল্পনা এখনই তৈরি করে ফেলার জন্যও নির্দেশ দেন মোদি৷
advertisement
ভারতে ও বিশ্বে করোনা ভ্যাকসিন তৈরির বর্তমান স্টেটাস কী, কোন পর্যায়ে চলছে গবেষণা, এই সব নিয়েও আলোচনা হয় বৈঠকে৷
COVID-19-এর ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে বিশ্বের কাছে ভারতের প্রতিশ্রুতি ও দায়িত্ব সকলকে বৈঠকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ করোনা ভ্যাকসিন গবেষণার জন্য PM-CARES ফান্ড থেকে ১০০ কোটি টাকা আগেই মঞ্জুর করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
COVID19 ভ্যাকসিনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মোদি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement