advertisement

হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট

Last Updated:

হস্টেলের ঘর থেকে মিলল গলায় ফাঁস লাগানো দলিত ছাত্রের ঝুলন্ত দেহ ৷ উদ্ধার হল চেঁড়া সুইসাইড নোটও ৷ বুধবার ঘটনাটি ঘটেছে আইআইটি কানপুরের হস্টেলে ৷

#কানপুর: হস্টেলের ঘর থেকে মিলল গলায় ফাঁস লাগানো দলিত ছাত্রের ঝুলন্ত দেহ ৷ উদ্ধার হল চেঁড়া সুইসাইড নোটও ৷ বুধবার ঘটনাটি ঘটেছে আইআইটি কানপুরের হস্টেলে ৷ মৃত ছাত্রের নাম ভীম সিং ৷ পুলিশের সিনিয়র সুরিন্টেন্ডেন্ট অখিলেশ কুমার জানিয়েছেন, পোস্ট ডক্টরেটের তৃতীয় বর্ষের ছাত্র ছিল ভীম ৷
ভীমের বাড়ি ফরিদাবাদে ৷ তাঁর বাবা-মাকে খবর পাঠানো হয়েছে ৷ তবে কেন হঠাৎ সে আত্মহত্যা করল তার কারণ স্পষ্ট নয় ৷ কেই বা ছিঁড়ল সুইসাইড নোটটি ৷ তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ তবে ভীমের ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে ৷ সেটি ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
মঙ্গলবারের পর থেকেই ভীমকে কলেজ ক্যাম্পাসে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করে বন্ধুরা ৷ ভীমের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় ৷ এরপরেই ঘরের দরজা ভেঙে ঢুকে ভীমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন বন্ধুরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement